শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভাসমান শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করে উষ্ণতার আবেগ ছড়ায় ঐতিহ্যবাহী “রায়পুরা প্রেস ক্লাব” সদস্যরা। কালের খবর পাহাড়ি আঙিনায় হৃদয়ের মিতালি : হোম-স্টে পর্যটন ও আমাদের আগামীর পথনকশা। কালের খবর মাটিরাঙ্গায় পাঁচ শতাধিক জাপা-এনসিপি নেতাকর্মীর বিএনপিতে যোগদান। কালের খবর বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করেননি : ওয়াদুদ ভুইয়া। কালের খবর চট্টগ্রাম–১৪ আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলহাজ্ব এজাজ আহম্মেদ চৌধুরী আরজু। কালের খবর বাঙালি ছাড়া সিএইচটি রক্ষা করা অসম্ভব ছিল : ড. আমিনুল করিম। কালের খবর মাটির মায়ায় বাঁধা এক অদম্য ঠিকানা : বেগম খালেদা জিয়ার সেই অমর উচ্চারণের ব্যবচ্ছেদ। কালের খবর খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল। কালের খবর রায়পুরার গুচ্ছগ্রামে যৌন ও মাদক ব্যবসার মহাৎসব : সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে সন্ত্রাসী দিয়ে হুমকি-এলাকাজুড়ে তীব্র ক্ষোভ। কালের খবর বৈশাখী টিভি’র রায়পুরা উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক শফিকুল ইসলাম। কালের খবর
কারা হেফাজতে ছাত্রদল নেতার মৃত্যু

কারা হেফাজতে ছাত্রদল নেতার মৃত্যু

মো: মোত্তাকিম হোসেন (লাভলু) : ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে আটক থাকা তেজগাঁও থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ও ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি জাকির হোসেন (২৮) মারা গেছেন।

কারাগারে অসুস্থ হয়ে পড়লে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, গত ৬ মার্চ প্রেসক্লাবে বিএনপির আয়োজিত মানববন্ধন থেকে ফেরার পথে রমনা থানার পুলিশ তাকে আটক করে। পরদিন আদালতে হাজির করলে তাকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। ডিবি পুলিশের রিমান্ড শেষে রোববার অসুস্থাবস্থায় তাকে কারাগারে প্রেরণ করা হয়।

কারারক্ষক মো. হানিফ বলেন, কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জাকির হোসেনের কারাবন্দি নং-১০৯৬৫/১৮। তার গ্রামের বাড়ি শরীয়তপুরের সখিপুর থানার বাহাউদ্দিন মুন্সিকান্দি এলাকায়। বাবার নাম সানাউল্লাহ। বর্তমানে তারা টঙ্গীর মাজুখাল এলাকায় থাকেন। জাকির হোসেনের স্ত্রী তানিয়া অাক্তার এবং মাহি অাক্তার (৮) ও অায়েশা অাক্তার (আড়াই বছর) নামে দুই মেয়ে রয়েছে।

নিহতের স্ত্রীর ভাই রাশেদ বলেন, গত বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শাহবাগ থানা পুলিশ তাকে অাটক করে। পরে তিনদিনের রিমান্ড শেষে রোববার তাকে কারাগারে পাঠানো হয় বলে জেনেছি। আর অাজ শুনলাম সে মারা গেছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com