রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফেসবুকে ফেক স্ট্রাইক : মুফতি আমির হামজার ভেরিফাইড পেজ অপসারণ, সাইবার হামলার অভিযোগ। কালের খবর নবীনগরে ১১ দলের জনসভায় : মিডিয়াকে চরিত্র বদলের আহবান জানিয়ে মিডিয়ার মালিকদেরকে ‘প্রথম মোনাফিক’ আখ্যায়িত করলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। কালের খবর খাগড়াছড়ি : পাহাড়ের অর্থনীতিতে পর্যটনের নতুন দিগন্ত ও আগামীর পথরেখা। কালের খবর লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। কালের খবর পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন’ এর উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনা। কালের খবর জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের ২০৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন। কালের খবর খাগড়াছড়িতে প্রার্থীর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান। কালের খবর মাটিরাঙ্গায় ধানের শীষে ভোট চাইলেন জাকিয়া জিনাত বিথী। কালের খবর নারীদের সম্মান বিনষ্ট করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান। কালের খবর লক্ষ্মীপুরের কমলনগরে সড়কের পাশ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। কালের খবর
আবাসিক হোটেলে অসামাজিক কাজ, আটক ২৯

আবাসিক হোটেলে অসামাজিক কাজ, আটক ২৯

কালের খবর প্রতিবেদক : গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৮টি আবাসিক হোটেল থেকে ২৯ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে ১২ তরুণ ও ১৭ তরুণী রয়েছেন।

গতকাল রোববার সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জয়দেবপুর থানাধীন ভোগড়া পুলিশ ক্যাম্পের এসআই মো. জাকির হোসেন জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় আবাসিক হোটেলগুলোতে অভিযান চালানো হয়।
হোটেল দক্ষিণ বাংলা, রোজ গার্ডেন, ময়নামতি, রাজধানী, নিউ রাজধানী, রাজমনি, এশিয়া ও বিলাস আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপের দায়ে ২৯ তরুণ-তরুণীকে আটক করা হয়। এ ঘটনায় জয়দেবপুর থানায় মামলা হয়েছে।

মো. জাকির হোসেন জানান, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদের নির্দেশে চান্দনা চৌরাস্তা এলাকায় আটটি আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com