রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
চা রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটায়

চা রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটায়

শায়েখ আহম্মেদ:
হার্ট অ্যাটাকের আশঙ্কা কমে : একাধিক গবেষণায় এ কথা প্রমাণিত হয়েছে যে প্রতিদিন দু-তিন কাপ গ্রিন টি পান করলে হার্ট অ্যাটাকের আশঙ্কা প্রায় ২০ শতাংশ এবং স্ট্রোকের আশঙ্কা প্রায় ৩৫ শতাংশ হ্রাস পায়। সেইসঙ্গে কমে হাই কোলেস্টেরলের মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও।
চায়ে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট : একাধিক রোগের উপসমে এই উপাদান বিশেষ ভূমিকা পালন করে থাকে। সেইসঙ্গে ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতেও অ্যান্টিঅক্সিডেন্টের কোনো বিকল্প হয় না বললেই চলে। প্রসঙ্গত, পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব থেকে ত্বক এবং শরীরকে বাঁচাতেও এই উপাদান বিশেষ ভূমিকা পালন করে থাকে।

হজম ক্ষমতার উন্নতি ঘটায় : হারবাল চা খাওয়ার অভ্যাস করলে ইরিটেবল বাওয়েল সিনড্রোম বা বদহজমসহ একাধিক পেটের রোগ হ্রাস পায়। তাই যাঁরা এমন কোনো রোগে ভুগছেন, তাঁরা আজ থেকেই হারবাল টি খাওয়া শুরু করুন। দেখবেন, দারুণ উপকার পাবেন।

দাঁত সুন্দর হয়ে ওঠে : জাপানে হওয়া এক গবেষণায় এ কথা প্রমাণিত হয়েছে যে লিকার চা পান করলে মুখগহ্বরে পিএইচ লেভেল বেড়ে যায়। ফলে ক্যাভিটি হওয়ার আশঙ্কা কমে। শুধু তাই নয়, আরো বেশ কিছু মুখগহ্বরের রোগ সারাতেও লিকার চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

হাড়ের স্বাস্থ্যের উন্নতি ঘটে : একাধিক কেস স্টাডি করে দেখা গেছে, প্রতিদিন গ্রিন টি খেলে হাড় মজবুত হয়। সেইসঙ্গে এই সম্পর্কিত নানাবিধ রোগের প্রকোপও কমে।

রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটায়: একাধিক গবেষণায় দেখা গেছে, লিকার চা পান করলে আমাদের শরীরে ইমিউন সেলের কর্মক্ষমতা বেড়ে যায়। ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই বেড়ে যায় যে নানাবিধ সংক্রমণের আশঙ্কা বহুলাংশে হ্রাস পায়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com