রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ ও বিচার বিভাগের মধ্যে সমন্বয়ের লক্ষ্যে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত। কালের খবর কাইতলায় এক মাদক বিক্রোতার উপর বর্বোরচিত নির্যাতন! মিশ্র প্রতিক্রিয়া!! কালের খবর সবার সহযোগিতা পেলে সরকার ‘কাঙ্ক্ষিত বাংলাদেশ’ গড়ে তুলতে সক্ষম হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান। কালের খবর ফরিদপুর-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা এলাকায় বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত। কালের খবর সাজেকে বিনামূল্য চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোন। কালের খবর গুইমারায় ˆতমাতাই ও পিলাক খাল খনন কাজের উদ্বোধন করলেন ওয়াদুদ ভূঁইয়া। কালের খবর জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরীর আলোচনা সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের দিকনির্দেশনা। কালের খবর সাজেকে বিনামূল্য চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোন। কালের খবর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাইনবোর্ড প্রেস ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মৃধা। কালের খবর সীমান্ত হত্যা: নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর
সরকারের গাত্রদাহ হচ্ছে : মির্জা ফখরুল

সরকারের গাত্রদাহ হচ্ছে : মির্জা ফখরুল

কালের খবর প্রতিবেদক: দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে পুলিশি হামলার অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের যাঁরা নেতৃস্থানীয়, যাঁরা দল পরিচালনা করেন, তাঁদের বেছে বেছে গ্রেফতার করা হচ্ছে। আমরা আজকের এই ঘটনার প্রতিবাদে আগামী ১০ তারিখ শনিবার ঢাকা মহানগরের থানায় থানায় প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করছি।’

বিএনপির এইে নেতা অভিযোগ করেন, ‘আমাদের চোখের সামনে ঘটনাগুলো ঘটল। এতটুকু সৌজন্যবোধ তারা দেখায়নি যে সিনিয়র নেতৃবৃন্দ সেখানে ছিলেন! তাদের সামনেই, আমাদের কর্মসূচি তারা শেষ করতে দেয়নি, সেই ভাবেই তারা আক্রমণ করেছে। আজকে এটা হামলা। আমরা পুলিশি হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। ধিক্কার জানাচ্ছি।’

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্রদলের এক নেতাকে আটক করতে গিয়ে বিএনপির কর্মসূচি শেষ হওয়ার ১০ মিনিট আগে পণ্ড করে দেয় পুলিশ। বেলা ১১টা থেকে শুরু হওয়ার কর্মসূচি দুপুর ১২টায় শেষ হওয়ার কথা থাকলেও ১১টা ৫০ মিনিটে পুলিশের গ্রেফতার অভিযানে তা পণ্ড হয়ে যায়। এ সময় ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি এস এম মিজানুর রহমান রাজসহ তিন নেতাকে আটক করে পুলিশ।

এই ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, ‘যে প্রক্রিয়ায় নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে কোনো স্বাধীন দেশে এইভাবে গ্রেফতার হতে দেখিনি। আমরা এটাকে তুলনা করতে পারি হিটলারের গেস্টাপো বাহিনীর সঙ্গে। অথবা অন্য ডিকটেটরেরা যেভাবে কাজ করেছে গণতান্ত্রিক কর্মীদের ওপর আক্রমণ অত্যাচার করেছে তাদের সঙ্গে।’

ফখরুল বলেন, ‘দেশনেত্রীকে কারাগারে নেওয়ার পর আমরা যতগুলো কর্মসূচি দিয়েছি, প্রত্যেকটি কর্মসূচি অত্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি। এতেই বোঝা যায়, সরকারের গাত্রদাহ হচ্ছে। যে কারণে আজকে তারা উসকানি দিয়ে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি বানচাল করে দিয়েছে। সেই সঙ্গে অন্যায়ভাবে সম্পূর্ণ বেআইনিভাবে আমাদের নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে।’

বিএনপির এই মুখপাত্র বলেন, ‘ বুধবারের মিটিংয়ে প্রধানমন্ত্রী যে সমস্ত বক্তব্য রেখেছেন এ বক্তব্য থেকে প্রমাণিত হয় গণতন্ত্র শুধু তাদের জন্য। এই দেশটা তাদের। এখানে অন্য কারও কোনো অবস্থান নেই। আমরা দুঃখের সঙ্গে বলছি অত্যন্ত হতাশার সঙ্গে বলছি, এই সরকার যে ব্যবস্থা চালু করল, এই অনৈতিক অবৈধ সরকার, এ ব্যবস্থা থেকে আবারও গণতন্ত্রে ফিরে আসা অত্যন্ত দুরূহ কাজ হবে।’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টু, রুহুল কবির রিজভী, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com