বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
৩০ লাখ ৪৭ হাজার হুন্ডির টাকাসহ পাচারকারীকে আটক

৩০ লাখ ৪৭ হাজার হুন্ডির টাকাসহ পাচারকারীকে আটক

কালের খবর প্রতিবেদক : যশোরের বেনাপোল সীমান্তবর্তী সাদিপুর পাকা রাস্তা থেকে ৩০ লাখ ৪৭ হাজার হুন্ডির টাকাসহ মোস্তাব আলী নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে তাকে আটক করে বিজিবি সদস্যরা। আটক মোস্তাব আলী বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের তোরাব আলীর ছেলে।

৪৯ বিজিবি বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওহাব বলেন, নিজস্ব গোয়েন্দা সূত্রে জানা যায়, এক হুন্ডি পাচারকারী বিপুল পরিমাণ হুন্ডির টাকা নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছে। এমন সংবাদে বিজিবির একটি দল অভিযান চালিয়ে সাদিপুর সড়ক থেকে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে এবং হাতে থাকা ব্যাগের মধ্যে থেকে ৩০ লাখ ৪৭ হাজার বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান, টাকাসহ মোস্তাব আলীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com