বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত হয়েছে

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত হয়েছে

কালের খবর প্রতিবেদক : ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যাওয়ার সময় দুর্ঘটনায় শাকিল মিয়া নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।

বুধবার দুপুরে ধামরাইয়ের দেপাশাই গ্রামে এই দুর্ঘটনা ঘটে। ধামরাই উপজেলা থেকে বাসে করে জনসভায় যাওয়ার পথে একটি গাছের সঙ্গে মাথায় আঘাত পেয়ে নিহত হয়েছে শাকিল।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল হক দিপু জানান, দুপুরে স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে দেপাশাই গ্রামের স্থানীয় সুরমা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র শাকিল মিয়াও ঢাকায় যাওয়ার জন্য রওনা দেয়। এ সময় সে চলন্ত বাসের ভেতর থেকে মাথা বের করলে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে তার মাথা ফেটে যায়। পরে নেতাকর্মীরা তাকে বাস থেকে নামিয়ে চিকিৎসার জন্য ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ওই ছাত্রের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ধামরাইয়ের সাবেক সংসদ সদস্য বেনজীর আহমেদ। স্কুলছাত্র শাকিল মিয়ার মৃত্যুতে তাঁর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com