বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
১টা সিগারেটেই হার্ট অ্যাটাকের ঝুঁকি !

১টা সিগারেটেই হার্ট অ্যাটাকের ঝুঁকি !

মো: মোত্তাকিম হোসেন (লাভলু) : ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এসব কিছু জানার পরও সারা বিশ্বের কোটি কোটি মানুষ ধূমপান করেন। প্যাকেটের পর প্যাকেট নিমেষে ধোঁয়া করে বাতাসে উড়িয়ে দেন।

শরীর স্বাস্থ্যের কতটা ক্ষতি হচ্ছে, সেটা একবার ভেবেও দেখেন না। সম্প্রতি একটি তথ্য প্রকাশ হয়েছে। যাতে বলা হয়েছে, দিনে ১০টা কিংবা ২০টা নয়, হার্ট অ্যাটাক হতে পারে দিনে ১টা মাত্র সিগারেট খেলেই।
ইউনিভার্সিটি কলেজ লন্ডনের অধ্যাপক অ্যালান হ্যাকশ এই প্রসঙ্গে বলেন, ‘আমরা মনে করি, সারাদিনে বুঝি প্রচুর সিগারেট খেলে তবেই হৃদরোগের ঝুঁকি বাড়ে। আসলে তা নয়। ২০টা খেতে হবে না। যদি কোনও ব্যক্তি সারাদিনে ১টা মাত্র সিগারেটও খান, তাহলেও তাঁর মধ্যে হৃদরোগের হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। অর্থাত্, সেই ব্যক্তির মধ্যে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক এবং ফুসফুসের ক্যানসারের সম্ভাবনা বেড়ে যায়।’
ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশনের সমীক্ষায় প্রকাশ পেয়েছে যে, প্রত্যেক বছর সাত মিলিয়ন মানুষের প্রাণ কেড়ে নেয় তামাক। তাছাড়া, হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের কারণে মৃত্যু হয় ২ মিলিয়ন মানুষের।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com