শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর সাজেকে অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বিজিবি। কালের খবর সিটি মেয়রের সঙ্গে ইপিজেড থানা বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ,নগর সেবার মানোন্নয়ন ও অবকাঠামো সংস্কারে দাবি-দাওয়া। কালের খবর ঐক্যে সেবা, মানবকল্যাণে অঙ্গীকার ডি.এইচ.এম.এস হোমিও চিকিৎসকদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কালের খবর সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে মসজিদের টয়লেট দখলকারী চাঁদাবাজদেরকে গণধোলাই। কালের খবর
নবীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একজন খুন

নবীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একজন খুন

 

 

 

 

অধ্যাপক বশিরুজ্জামান ও কবির হোসেন,নবীনগর থেকে,  কালের খবর  :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কৃষ্ণনগর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একজন খুন হয়েছে। আহত হয়েছে আরো কয়েকজন। খুনের ঘটনার পর আজ শনিবার সকাল থেকে ওই এলাকায় প্রতিপক্ষরা বাড়িঘর ভাঙ্গচুর করছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে গ্রামের আতশ মেম্বারের গোষ্ঠির লোকজনের হামলার শিকার হয় জিল্লু মিয়া (৬০)। গুরুতর আহত অবস্থায় রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়। এর জের ধরে রাত সাড়ে ৩ টার দিকে জেলা শহর থেকে বাড়িতে যাওয়ার পথে পরিকল্পিত ভাবে হামলা চালানো হয় আতশ মেম্বারের গোষ্ঠির দুলাল মিয়া (৫০) এর ওপর। মুসলিম মিয়ার বাড়িতে যাওয়ার রাস্তায় তার ওপর হামলা করা হয়। হত্যার পর তার লাশ পাশের মরিচ ক্ষেতে ফেলে রাখা হয়। স্থানীয় লোকজন জানায়, হুরার বাড়ি, খা বাড়ি, ভূইয়া বাড়ি ও দফার বাড়িসহ কয়েকটি বাড়ির লোকজন মিলিত হয়ে হামলার ঘটনা ঘটায়। এ ঘটনায় সকাল থেকে হামলাকারী লোকজনের বাড়িঘর ভাঙ্গচুর করতে শুরু করে নিহত দুলালের গোষ্ঠির লোকজন। এদিকে দুলালের লাশ উদ্ধার করে নবীনগর থানায় নিয়ে আসা হয়। এলাকায় ঘটনার পর থেকে পুলিশ মোতায়েন রয়েছে। নবীনগর থানার ওসি আসলাম সিকদার জানান, আরো বেশী সংখ্যক পুলিশ মোতায়েন করা হচ্ছে। তবে পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

কালের খবর  -/৩/৩/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

১০

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com