রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ ও বিচার বিভাগের মধ্যে সমন্বয়ের লক্ষ্যে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত। কালের খবর কাইতলায় এক মাদক বিক্রোতার উপর বর্বোরচিত নির্যাতন! মিশ্র প্রতিক্রিয়া!! কালের খবর সবার সহযোগিতা পেলে সরকার ‘কাঙ্ক্ষিত বাংলাদেশ’ গড়ে তুলতে সক্ষম হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান। কালের খবর ফরিদপুর-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা এলাকায় বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত। কালের খবর সাজেকে বিনামূল্য চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোন। কালের খবর গুইমারায় ˆতমাতাই ও পিলাক খাল খনন কাজের উদ্বোধন করলেন ওয়াদুদ ভূঁইয়া। কালের খবর জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরীর আলোচনা সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের দিকনির্দেশনা। কালের খবর সাজেকে বিনামূল্য চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোন। কালের খবর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাইনবোর্ড প্রেস ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মৃধা। কালের খবর সীমান্ত হত্যা: নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর
কোন মন্ত্রী কত টাকার দুর্নীতি করেছে তার হিসাব হবে : মওদুদ

কোন মন্ত্রী কত টাকার দুর্নীতি করেছে তার হিসাব হবে : মওদুদ

কালের খবর প্রতিবেদক : আওয়ামী লীগের জেলা থেকে শুরু করে মন্ত্রী, এমপিসহ সব পর্যায়ের কোন মন্ত্রী কত টাকার দুর্নীতি করেছে তার উপর গত ১০ বছরের শ্বেতপত্র প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে ২০ দলীয় জোট নেত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আয়োজিত আলোচনা সভায় মওদুদ এসব কথা বলেন।।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘বর্তমান সরকার শেষ সরকার নয়। এ সরকারে আমলে মন্ত্রী, এমপি, ব্যবসায়ী, তাদের মদদপুষ্ট, এমনকি জেলা পর্যায়ের নেতারা কত টাকা দুর্নীতি করেছেন, তার হিসাব হবে। সবার দুর্নীতির শ্বেতপত্রও প্রকাশ করে তাদের বিচারের মুখোমুখি করা হবে। সবকিছুর জবাব দিতে হবে।’ ‘বাংলাদেশ ব্যাংকে এত বড় চুরি হয়ে গেল, কিন্তু কখনো কাউকে গ্রেপ্তার বা বিচারের মুখোমুখি করা হয়নি। কারো ঘরে চুরি হলেও তো বাড়ির দারোয়ানকে পুলিশ আটক করে। আর বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে কারাগারে ভরে। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি গেল অথচ কারা জড়িত, সেটা কেউ জানল না।’

বিএনপি নেতা বলেন, সরকার আজ উন্নয়নের কৃতিত্ব দাবি করে। কিন্তু দেশে যে উন্নয়ন হয়েছে, তার কৃতিত্ব সরকারের নয়, দেশের মানুষের। দেশের অর্থনীতি মূলত যে তিনটি সেক্টরের ওপর বেশি নির্ভর করে, সেগুলো হলো কৃষি, বিদেশি রেমিট্যান্স ও পোশাক শিল্প। এ তিনটি খাত প্রতিষ্ঠা ও সম্প্রসারণ করেছে বিএনপি। এগুলোতে সরকারের কোনো অবদান নেই।

খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সাবেক এ মন্ত্রী আরো বলেন, যত ষড়যন্ত্র করেন না কেন, খালেদা জিয়া মুক্তি পাবেন। তাঁকে আটকে রাখা যাবে না। আর যেদিন তিনি মুক্তি পাবেন, সেদিন দেখবেন তাঁর জনপ্রিয়তা জেলে যাওয়ার আগের চেয়ে তিন গুণ বেশি বেড়ে গেছে। দেশের মানুষ তাঁর সঙ্গে রাস্তায় নেমে আসবে।

নির্বাচন কমিশন নিয়ে মওদুদ আহমদ বলেন, ‘আমরা সরকারি দলের প্রচার বিষয়ে ইসিকে চিঠি দিয়েছি। কিন্তু পত্রিকায় দেখলাম, তাঁরা জবাব দিয়েছেন তফসিল ঘোষণার পর তাঁরা দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু আমাদের দেশে তফসিল ঘোষণা হয় দেড় মাসে আগে। কিন্তু এ অল্প সময়ে কি প্রশাসনকে ঢেলে সাজানো যায়?’এই সরকারের আমলে আমি দুবার জেলে গেছি। অনেকে বলে মওদুদ সাহেব জেলে যেতে চান না। আমি এ পর্যন্ত ৮ বার জেলে গেছি। সুতরাং জেলে যাওয়ার ভয় আমার নেই।

এনপিপি’র সভাপতি ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন এনপিপির মহাসচিব মুস্তাফিজুর রহমান মোস্তফা, যুগ্ম মহাসচিব মো. ফরিদ উদ্দিন, জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ প্রমুখ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com