বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সাইনবোর্ডে সাংবাদিক আঁখিনুর চৌধুরী উপর সন্ত্রাসী-চাঁদাবাজ সোহাগ-রুবেলগংএর হামলা, থানায় জিডি, চলছে মামলার প্রস্ততি। কালের খবর

সাইনবোর্ডে সাংবাদিক আঁখিনুর চৌধুরী উপর সন্ত্রাসী-চাঁদাবাজ সোহাগ-রুবেলগংএর হামলা, থানায় জিডি, চলছে মামলার প্রস্ততি। কালের খবর

 

স্টাফ রিপোর্টার, কালের খবর : সাইনবোর্ডে মসজিদে রাসূল (সাঃ) জামে মসজিদের প্রতিষ্ঠাতা অর্থ সম্পাদক সাংবাদিক আখিনূর চৌধুরীকে লাঞ্ছিত করেছে মাদক ব্যবসায়ী চাঁদাবাজচক্রের গডফাদার আওয়ামী লীগের দোসর সোহাগ, রুবেল ও জাকিরগং।
জানা যায়, গত ২০ ডিসেম্বর সকাল আনুমানিক সাড়ে ১১ ঘটিকার সময় দৈনিক বাংলার গৌরব ও জাতীয় বাংলাদেশ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আঁখিনুর চৌধুরী। তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর জানাজায় অংশগ্রহণের জন্য বাসা থেকে বের হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। এসময় মসজিদ বিরোধী একটি কুচক্রী মহলের গভীর চক্রান্তে শিকার হন সাংবাদিক আখিনুর চৌধুরী। তাকে সুকৌশলে মসজিদে ডেকে নিয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী শারীরিকভাবে লাঞ্ছিত করে মাদক ব্যবসায়ী চাঁদাবাজ আওয়ামী লীগের দোসর ফারহান আহমেদ রুবেল, সোহাগ ও জাকিরসহ অজ্ঞাত ৪/৫ জনের চাঁদাবাজ চক্রের একটি দল। এ সময় চাঁদাবাজ চক্রের অন্যতম হোতা রুবেল ও সোহাগ সাংবাদিক আঁখিনুর চৌধুরীকে মসজিদের সীমানা এলাকায় দোকানপাট ও গাড়ির কাউন্টার স্থাপনের প্রস্তাব দেয়, এতে রাজি না হওয়ায় আঁখিনুরকে শারীরিক ভাবে লাঞ্ছিত করে এবং প্রাণনাশের হুমকি দেন চাঁদাবাজরা। চাঁদাবাজ চক্রের দেওয়া প্রাণনাশের হুমকিতে নিরাপত্তা চেয়ে ঢাকার ডেমরা থানায় সাধারণ ডায়েরি দায়ের করেছেন সাংবাদিক আখিনুর চৌধুরী, এবং চলছে মামলার প্রস্ততি। এদিকে চাঁদাবাজ চক্র কর্তৃক সাংবাদিক আখিনূরকে নাজেহাল ও প্রাণনাশের হুমকির ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে মসজিদের প্রধান উপদেষ্টা নুর হোসেন নুরু ভূঁইয়াসহ সকল উপদেষ্টাগণ ও ব্যবস্থাপনা কমিটির প্রতিষ্ঠাতা-সভাপতি-সাংবাদিক এম আই ফারুক আহমেদ, সহ-সভাপতি সাংবাদিক আনোয়ার উল্লাহ, মির্জা মোহাম্মদ মনির, সাধারণ সম্পাদক মুফতি মাওলানা দেলোয়ার হোসাইন, সহ-সম্পাদক সাকিব হাসান রানা, ও এলাকাবাসীসহ মসজিদের মুসুল্লিগণ। এসময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, মসজিদ বিরোধী সকল ষড়যন্ত্রের মোকাবেলায় এলাকার সচেতন মুসল্লী গনের সহযোগিতা ও প্রশাসনের দ্রুত ব্যবস্থা গ্রহণ করা অতিব জরুরী প্রয়োজন বলে মনে করেন তারা।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com