রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফেসবুকে ফেক স্ট্রাইক : মুফতি আমির হামজার ভেরিফাইড পেজ অপসারণ, সাইবার হামলার অভিযোগ। কালের খবর নবীনগরে ১১ দলের জনসভায় : মিডিয়াকে চরিত্র বদলের আহবান জানিয়ে মিডিয়ার মালিকদেরকে ‘প্রথম মোনাফিক’ আখ্যায়িত করলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। কালের খবর খাগড়াছড়ি : পাহাড়ের অর্থনীতিতে পর্যটনের নতুন দিগন্ত ও আগামীর পথরেখা। কালের খবর লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। কালের খবর পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন’ এর উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনা। কালের খবর জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের ২০৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন। কালের খবর খাগড়াছড়িতে প্রার্থীর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান। কালের খবর মাটিরাঙ্গায় ধানের শীষে ভোট চাইলেন জাকিয়া জিনাত বিথী। কালের খবর নারীদের সম্মান বিনষ্ট করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান। কালের খবর লক্ষ্মীপুরের কমলনগরে সড়কের পাশ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। কালের খবর
দিনাজপুরের পার্বতীপুরে বিদ্যালয়ে শিক্ষক সংকটে পাঠদান ব্যাহত

দিনাজপুরের পার্বতীপুরে বিদ্যালয়ে শিক্ষক সংকটে পাঠদান ব্যাহত

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি, কালের খবর :

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়নের মৌলভীরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। কমপক্ষে চারজন শিক্ষকের প্রয়োজন থাকলেও সেখানে আছে মাত্র দুইজন শিক্ষক।

এতে প্রতিদিন প্রতিটি শ্রেণিতে অন্তঃ দুটি করে বিষয়ে পাঠদান হচ্ছে না।
পার্বতীপুর উপজেলা সদর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে মৌলভীরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ মঙ্গলবার সরেজমিনে গিয়ে জানা যায়, নব্য জাতীয়করণ হয়েছে বিদ্যালয়টি। চলতি শিক্ষা বছরে এখানে প্রাক প্রাথমিক শ্রেণিতে ভর্তি হয়েছেন ২৮ শিক্ষার্থী। ১ম শ্রেণিতে ৪৮, ২য় শ্রেণিতে ৪২ ও ৩য় শ্রেণিতে ৬৭ জন ছাত্র-ছাত্রী অধ্যয়ন করছে। এছাড়াও ৪র্থ শ্রেণিতে ৪৪ ও ৫ম শ্রেণিতে রয়েছে ৩৬ জন শিক্ষার্থী।

বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী মোছাঃ আছিয়া নিশাদ। মেধাবী এই ছাত্রী বলে, স্কুলে মাত্র দুজন শিক্ষক আছেন। এ কারণে কোনো দিন তাদের সবগুলো ক্লাস হয় না। ৫ম শ্রেণির ছাত্রী রুমী আক্তার জানায়, আমরা লেখাপড়ায় অনেক পিছিয়ে গেছি।

প্রধান শিক্ষকসহ মাত্র দু’জন শিক্ষক আছেন আমাদের। এ কারণে দুই থেকে তিনটির বেশি ক্লাস হয় না কোনো দিনই।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার হাবিবুর রহমান বলেন, মাত্র একজন সহকারি শিক্ষিকা আছেন। তার পক্ষে সব ক্লাস নেওয়া সম্ভব হয় না। তাছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক হওয়ায় বিভিন্ন কাজে আমাকে উপজেলায় যেতে হয় অনেকদিন। আর সেদিন বড় ধরনের ক্ষতি হয় শিক্ষার্থীদের।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে লিখিতভাবে জানানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এ প্রসঙ্গে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও ১০ নম্বর হরিরামপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুর রহমান শাহ বলেন, শিক্ষক সংকটের কথা সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে। তাছাড়া সমন্বয় কমিটির সভায় উথাপন করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান জানান, আশেপাশের কোনো বিদ্যালয় থেকে সমন্বয় করার মতো শিক্ষক এ মুহুতে নেই। তাছাড়া উপজেলায় বিপুল সংখ্যক সহকারি শিক্ষকের পদ খালি থাকায় এ সমস্যার প্রকট আকার ধারণ করেছে।

সহকারি শিক্ষকের পদে নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত এ সমস্যা থেকে বের হওয়া সম্ভব নয় বলে উল্লেখ করেন তিনি।

কালের খবর  /২৭/২/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com