বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
১৪ মাসে কুরআনের হাফেজ ৯ বছরের শিশু। কালের খবর

১৪ মাসে কুরআনের হাফেজ ৯ বছরের শিশু। কালের খবর

 

ব্রাহ্মণবাড়িয়া থেকে ইয়াছিন আরাফাত আশিক, কালের খবর : মাত্র ১৪ মাসেই কুরআন হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করেছে ৯ বছরের শিশু ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের মুজাহিদুল ইসলাম। তার এ কৃতিত্বে তার পরিবার, এলাকাবাসী ও শিক্ষকরা অভিভূত।

সোমবার (১৪ অক্টোবর) জামিয়া রশিদিয়া ছতরপুর মাদ্রাসায় গেলে মুজাহিদের কুরআনের হাফেজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন প্রিন্সিপাল মুফতি রহমতুল্লাহ কাসেমী ও অন্যান্যরা।

হাফেজ মুজাহিদ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের ইসমাইল মিয়ার ছেলে।

শিশু মুজাহিদের মা জানান, ছোটবেলা থেকেই কুরআন হিফজের বিষয়ে মুজাহিদের প্রবল ইচ্ছা ও আকর্ষণ ছিল। মাদরাসায় ভর্তির জন্য মুজাহিদ নিজেই বায়না ধরলে আমি তাকে ২০২২ সালে জামিয়া রশিদিয়া ছতরপুর মাদ্রাসায় নুরানি বিভাগে ভর্তি করি। ২০২৩ সালের আগস্ট মাসে মুজাহিদ কুরআন হিফজ শুরু করে। মাত্র ১৪ মাসের মধ্যেই মুজাহিদ ৩০ পারা কুরআন মুখস্থ করে কুরআনের হাফেজ হয়।

মুজাহিদের হিফজের শিক্ষক হাফেজ মাওলানা হুসাইন আহমদ বলেন, মুজাহিদ মাত্র ১৪ মাসে ৩০ পারা হেফজ করে প্রতিভার স্বাক্ষর রেখেছে। প্রতিদিনই মুজাহিদের কুরআনের সবক নিয়েছি। সে খুবই পরিশ্রমী ও মেধাবী ছাত্র। মুজাহিদ বড় হয়ে একজন বিজ্ঞ আলেম হতে চাই।

মুজাহিদের এই অর্জনে মাদরাসার ছাত্র-শিক্ষক সবাই গর্বিত ও আনন্দিত উল্লেখ করে জামিয়া রশিদিয়া ছতরপুর মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি রহমতুল্লাহ কাসেমী বলেন, মুজাহিদুল ইসলাম মাত্র ৯ বছর বয়সে কুরআনের হাফেজ হয়েছে। হাফেজ হওয়ার প্রবল আকাঙ্ক্ষা ছিল তার। মুজাহিদ আমাদের প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করেছে। আমাদের প্রতিষ্ঠানে এই প্রথম এত অল্প সময়ে হাফেজ হয়েছে। আল্লাহ তার ভবিষ্যৎ জীবনকে ইসলামের পথে কবুল করুক।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com