বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পাহাড়ি শিক্ষার্থীরা। কালের খবর

খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পাহাড়ি শিক্ষার্থীরা। কালের খবর

 

খাগড়াছড়ি প্রতিনিধি, কালের খবর :
ঢাকায় সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পাহাড়ি শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার ব্যানারে মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি চেঙ্গী স্কয়ার, মহাজনপাড়া, শাপলা চত্বর ঘুরে ফের চেঙ্গী স্কয়ারে এসে সমাবেশ করে।
সমাবেশে পাহাড়ি ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক বাবু চাকমা, তৃষিতা চাকমা, উক্যানু মারমা, নেপোলিয়ন চাকমা, নয়ন ত্রিপুরা, নিশান চাকমা ও মংসাই মারমা প্রমুখ বক্তব্য রাখেন।
রক্ত দিয়ে হলেও অধিকার আদায় করা হবে হুশিয়ারি জানিয়েছে বক্তারা বলেন, ঢাকায় উদ্দেশ্য প্রণোদিত ভাবে হামলা চালিয়ে আমাদের রক্তাক্ত করা হয়েছে। তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের সবখানেই আমাদের হেনস্তা করা হচ্ছে। নানাভাবে বৈষম্য করা হচ্ছে।
তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর আমরা এই বৈষম্যের বাংলাদেশ চাইনি। আমরা বৈষম্যহীন একটি সুন্দর রাষ্ট্র গঠন করতে চেয়েছিলাম।
পাহাড়ি ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক বাবু চাকমা বলেন, হামলাকারীরা লাঠির মাথায় বাংলাদেশের পতাকা লাগিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। এদেরকে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে হবে।
সমাবেশ থেকে শিক্ষার্থীরা পাঠ্যবইয়ে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি পুনর্বহাল, পাঠ্যপুস্তকে আদিবাসীদের সঠিক ইতিহাস তুলে ধরা, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদানের দাবি জানান।
বিক্ষোভ মিছিলে খাগড়াছড়ি জেলা সদর ছাড়াও দীঘিনালা, পানছড়ি, লক্ষ্মীছড়ি, মানিকছড়িসহ বিভিন্ন উপজেলার শিক্ষার্থীরা যোগ দেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com