বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : অধ্যাপক মামুন মাহমুদ। কালের খবর খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর
বাংলাদেশী জাতীয়তাবাদ ও তারেক রহমান। কালের খবর

বাংলাদেশী জাতীয়তাবাদ ও তারেক রহমান। কালের খবর

 

।। গোলাম মহিউদ্দীন ফারুক স্বপন, কালের খবর ।। 

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম-এর সৃষ্ট বাংলাদেশী জাতীয়তাবাদ সময়ের পরিক্রমায় বিকাশ লাভ করে সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে এবং এর রূপকল্প ধারণ করেন তরুণ প্রজন্মের অত্যন্ত প্রিয়ভাজন জননেতা জনাব তারেক রহমান। তারেক রহমান অতুলনীয় প্রশিক্ষণকাল শুধু রাজনীতির জন্য ব্যয় করেছেন। সেই মজলুম জননেতা জনাব তারেক রহমানকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। বারবার বাধাগ্রস্ত করা হয়েছে তাঁর রাজনীতির চলার পথ। প্রশ্ন হচ্ছে তারেক রহমান রাজনীতি করবেন কি করবেন না, তার সিদ্ধান্ত কি বর্তমান মন্ত্রীরা নিবেন? না জনগণ? তারেক রহমানের যে রাজনৈতিক প্রশিক্ষণ আছে, বাংলাদেশের আর কোন রাজনীতিবিদের সে প্রশিক্ষণ নেই। তার সম্পর্কে যতটুকু পড়াশুনা করা সম্ভব হয়েছে তা থেকে প্রতীয়মান হয় যে তারেক রহমান তৃণমূল পর্যায়ে নেতা-কর্মীদের সাথে মিলিত হয়ে সমগ্র বাংলাদেশ চষে বেড়িয়েছেন। তিনি প্রায় ৬৯,০০০ তৃণমূল নেতা-কর্মীর সাথে সম্মেলন করেছেন সমগ্র দেশব্যাপী। ব্যাপক ষড়যন্ত্রের মুখে তাঁর জীবন বারবার বিপন্ন হয়েছে। এই মজলুম জননেতাকে নিয়ে যে কূটরাজনৈতিক খেলা চলছে, গণমাধ্যমের অপপ্রচারে তাঁকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার চেষ্টা করা হয়েছে, সে খেলা বাংলাদেশের মানুষ মেনে নেবে না।
তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে একটি ফ্যাক্টর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হিসেবে আজ প্রতিষ্ঠিত কারণ জনগণ জানে জনগণের পাশে ৩১ টাফা নিয়ে বিএনপির যে প্রস্তাবনা এর রূপক চিন্তা চেতনা একমাত্র গণ মানুষের নেতা জনাব তারেক রহমান, আজ সারাদেশে সাধারণ মানুষের একটি আকাঙ্ক্ষা বিএনপির ৩১দফা তারেক রহমানের, এই ৩১ দফা বাস্তবায়ন করা হোক, তিনি ক্ষমতার লোভ লালসার ঊর্ধে উঠে যিনি বলেছেন আমি কোন ভাবেই দেশের রাজনীতিকে অপরাজনীতি পরিণত হতে দেব না তারই ফলশ্রুতিতে বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী দুই মেয়াদের বেশি থাকতে পারবে না , তারেক রহমানের ভিশন বাংলার জনগণ তার ভোটাধিকার নিজে প্রয়োগ করে সঠিক গণতন্ত্র ফিরে আসুক তাতেই জনগণের মালিকানা জনগণ পাক এই আকাঙ্ক্ষা তারেক রহমানের এবং গণমানুষের মোটা ভাত ও মোটা কাপড়ের নিশ্চয়তা বিধানে জননেতা তারেক রহমানের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে আজ বাংলাদেশীরা তৈরি।
যিনি বাংলাদেশী জাতীয়তাবাদের জন্য সংগ্রাম করে যাচ্ছেন এবং বাংলাদেশী জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত করতে সকলকে আহ্বান জানান। বাংলাদেশের বহু ভাষার লোকজন আছে কিন্তু ভূখণ্ড একটাই বাংলাদেশ , তাই আমাদের পরিচয় হোক একটি বাংলাদেশী।।
আজ সময়ের ব্যাপার তারেক রহমান বাংলাদেশের অবশ্যম্ভাবী নেতা।।

লেখক ও কলামিস্ট: গোলাম মহিউদ্দীন ফারুক স্বপন
email: gmfaruk29@yahoo.com

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com