বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মাটিরাঙ্গায় প্রা‌ন্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ। কালের খবর

মাটিরাঙ্গায় প্রা‌ন্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ। কালের খবর

 

খাগড়াছড়ি প্রতিনিধি, কালের খবর :

র‌বি মৌস‌ুমে বো‌রো ধা‌নের (উফ‌শী ও হাইব্রিড) জা‌তের ধান উৎপাদন বৃ‌দ্ধির ল‌ক্ষ্যে ক্ষুদ্র ও প্রা‌ন্তিক কৃষক‌দে‌র মাঝে প্রণোদনা কর্মসূ‌চীর আওতায় বিনামূ‌ল্যে সার ও বীজ বিতরণ উ‌দ্বোধন করা হ‌য়ে‌ছে। ‘কৃ‌ষিই সমৃ‌দ্ধি’ এই প্রতিপাদ‌্যকে সাম‌নে রেখে এ প্রনোদনা বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২১ ন‌ভেম্বর) সকা‌লে কৃ‌ষি সম্প্রসারণ অ‌ধিদপ্ত‌রের আ‌য়োজনে সার ও বীজ বিতরণ কর্মসুচীর উদ্বোধন করেন মা‌টিরাঙ্গা উপ‌জেলা নির্বাহী অফিসার মনজুর আলম।

মা‌টিরাঙ্গা উপ‌জেলা কৃষি কর্মকর্তা মো. সবুজ আলী’র সভাপ‌তি‌ত্বে উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো: আমির হেসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জয়নাল আবেদীন ও দেবাশীষ চাকমা ছাড়াও কৃষক-কৃষাণীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মা‌টিরাঙ্গা উপ‌জেলা নির্বাহী অফিসার মনজুর আলম বলেন, কৃ‌ষি প্রধান আমা‌দের দেশে খাদ‌্য উৎপাদন আ‌রো বৃ‌দ্ধির ল‌ক্ষে ও সারাদে‌শে বন্যা ক্ষতিগ্রস্ত এলাকার ক্ষুদ্র ও প্রা‌ন্তিক কৃষ‌কের মা‌ঝে বিনামূ‌ল্যে বীজ ও সার বিতরণ কর‌ছে কৃ‌ষি সম্প্রসারণ অ‌ধিদপ্তর। তারই ধারাবা‌হিকতায় মাটিরাঙ্গা উপ‌জেলা কৃ‌ষি বিভাগ কৃষকদের মাঝে ‌বিনামূ‌ল্যে বীজ ও সার বিতরণ করছে।

কৃষি বিভাগের তথ্যমতে চলতি বোরো মৌসুমে মাটিরাঙায় ২ হাজার ৫শ জন কৃষ‌কের ম‌ধ্যে প্রতি‌ বিঘা জ‌মির জন‌্য ২ কে‌জি হাইব্রিড জা‌তের বীজ ধান পা‌বেন ১ হাজার ৫শ জন জন কৃষক এবং বিঘা প্রতি ১ জন কৃষক ৫‌ কে‌জি উফশী জা‌তের বীজ ধান এবং ১০‌ কে‌জি ডিএসপি, ১০ কে‌জি এমওপি সার পা‌বেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com