বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন বিএনপির কর্মী আনোয়ার হোসেন ভূঁইয়া। কালের খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন বিএনপির কর্মী আনোয়ার হোসেন ভূঁইয়া। কালের খবর

 

প্রকাশিত সংবাদের প্রতিবাদ
.………………………………..

গত ১৭ অক্টোবর দৈনিক সকালের সময় পত্রিকার অনলাইন সংস্করণে ডেমরায় ক্যাসিনো সম্রাট! শিরোনামে
প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ডেমরার ৬৬ নং ওয়ার্ডের ডগাইর পশ্চিম পাড়া ১নং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ভূঁইয়া।

এক প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন, আমাকে জড়িয়ে ও আমার ছবি দিয়ে, যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত।

তিনি বলেন, এখানে আমাকে ক্যাসিনো জুয়ার সিন্ডিকেট ও যুবলীগের নেতা উল্লেখ করেছেন এবং বৈষম্যবিরোধী ছাত্র-জনাতার আন্দোলনের বিরুদ্ধে থাকার কথা লিখেছেন। এমন কোনো কিছুর সাথেই আমি একেবারেই জড়িত নই। বরং বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের পক্ষে ছিলাম। আমি বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের পানি ও খাবার দেয়াসহ তাদের সাথে থেকে সবরকম প্রয়োজনীয় সহযোগিতা করেছি।

একটি কুচক্রী মহল কাল্পনিক তথ্য দিয়ে কল্পকাহিনী বানিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করেছেন।

কাজেই আমার বিরুদ্ধে যে সব অভিযোগ আনা হয়েছে তার সবই মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, ষড়যন্ত্রমূলক, হয়রানীমূলক এবং সম্মানহানিকর। এসব সংবাদ প্রকাশ করে আমার সামাজিক মর্যাদা ক্ষন্ন করা হয়েছে। আমাকে সমাজে মানহানি ও হেয়প্রতিপন্ন করার জন্য এই কল্পকাহিনী বানিয়েছে একটি দুষ্ট চক্র।

আমি বিএনপির একজন একনিষ্ঠ কর্মী। আমি এ ধরনের কাল্পনিক মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা  জানাচ্ছি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com