বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মাটিরাঙ্গার গুমতিতে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে পারিবারিক কবরস্থানের জমি দখলের অভিযোগ।

মাটিরাঙ্গার গুমতিতে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে পারিবারিক কবরস্থানের জমি দখলের অভিযোগ।

 

কালেরর খবর ডেস্ক :
খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলার গুমতি ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ রেহান উদ্দিন রেনু মিয়া, পিতা মৃত‌ মোঃ আফাজ উদ্দিনের বিরুদ্ধে ৫ই আগস্টের পূর্বে (১৫বছর) গ্রাম্য সালিশী বৈঠকে পক্ষ্যপাতদুষ্ট, অন্যায় ভাবে, আইন বর্হিভূত, অসৎ উদ্দেশ্য, মারমুখী আচরণ ও জমি দখলের অভিযোগ করেছে ভুক্তভোগী একটি পরিবার। অভিযুক্ত মর্জিনা বেগম পিতা মৃত রাব্বানালি,নিরুপায় হয়ে মাটিরাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেন। করলে‌‌(১৬জানুয়ারি রবিবার) সকাল দশটায় মর্জিনা বেগম সহ রেহান উদ্দিনের ছেলেরা মাটিরাঙ্গা থানা সবাকক্ষে উপস্থিত হন।রেহানউদ্দিনের ছেলেরা তার বাবার বরাত দিয়ে বলেন কবরস্থানের জায়গাটি আমার বাবার রেকর্ড ভুক্ত তাই আমরা এই জায়গা ছাড়তে নারাজ। সরজমিনে দেখা গেছে ভুক্তভোগী মর্জিনা বেগমের পিতার সমাধিটি দখলকৃত জমিতে আছে, মর্জিনা বেগমের বাবার সমাধি দেখে বুঝা যায়, এটি একটি পারিবারিক কবরস্থান ছিল।জানা যায়, ৫৪শতাংশ জায়গা মর্জিনার বাবা ‌রেহান উদ্দিনের কাছে বিক্রি করে পারিবারিক কবরস্থানের বাহিরে।
কিন্তু রেহান উদ্দিন ক্ষমতা অপব্যবহার করে রেজিস্ট্রি করে ৭০শতাংশ, তাই এই পারিবারিক কবরস্থানটি এখন রেহান উদ্দিনের ছেলেরা জোড় করে দখল নিয়ে নেয়। ভুক্তভোগী মর্জিনা বেগম বলেন রেজিস্ট্রি বাতিল করে আমার পারিবারিক কবরস্থানটি ফিরিয়ে দিতে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি। উল্লেখ্য রেহান উদ্দিনের ছেলেরা বিগত ১৫ বছর এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড সহ বিভিন্ন মানুষের বাড়িঘর ভাঙচুর করার অভিযোগ‌ রয়েছে। ২০১৮সালে মাটিরাঙ্গা থানা বিএনপির সহ-সভাপতি আবুল ফজল ভূঁইয়ার বাড়িতে হামলা সহ ভাঙচুর করে।
বিগত১৫ বছর ধরে জমির সীমানা নিয়ে বিরোধ‌ বিষয়টি অনেকবার আপোষের জন্য বসা হয়েছে, কিন্তু আওয়ামিলীগের পেশি শক্তির কারণে সম্ভব হয়নি।রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর বিভিন্ন নেতাদের দ্বারস্থ হয় নিরিহ, অসহায় মর্জিনা‌ বেগম। কান্না জড়িত কন্ঠে প্রতিবেদক কে বলেন, এ ঘটনায় মৃত রেহান উদ্দিনের
ছেলেরা আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। মর্জিনা বেগম বলেন, আমার নিজস্ব কোন বাড়িঘরের জায়গা নেই, আমার বাবার স্মৃতিটুকু নিয়ে আমি বেঁচে থাকতে চাই।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com