বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
নবীনগরে অস্ত্র সহ ১ যুবক গ্রেফতার। কালের খবর

নবীনগরে অস্ত্র সহ ১ যুবক গ্রেফতার। কালের খবর

 

মোঃ কবির হোসেন, ব্রাহ্মণবাড়ীয়া, কালের খবর : 

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে অস্ত্রসহ শাহাব উদ্দিন (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে নবীনগর থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার জিনদপুর ইউনিয়নের চারপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী হলেন-চারপাড়া গ্রামের মোঃ দুলাল মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে এসআই শামীম, এসআই আজাদ, এএসআই বিল্লাল, এএসআই কালাম ফোর্সসহ অভিযান পরিচালনা করেন৷ অভিযান কালে ২টি দেশীয় তৈরি এলজি, ২টি রাউন্ড কার্তুজ, ২টি চাইনিজ কুড়াল, ১টি তালা কাটার মেশিন এবং চুরির মামলার চোরাই ৩টি ল্যাপটপ, ১টি সিপিও, ১ টি প্রজেক্টর, ১টি পানির ফিল্টার উদ্ধার করা হয়। নবীনগর থানার অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন, বাঙ্গরা এবাদুল করিম উচ্চ বিদ্যালয় থেকে ল্যাপটপ সিপিও প্রজেক্টর পানির ফিল্টার চুরি হয়েছিল। উক্ত ঘটনার মামলা হয়েছে। তদন্তকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চোরাইকৃত মাল ও অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়৷ আসামীর বিরুদ্ধে নবীনগর থানায় পূর্বে একটি মামলা হয়েছে, সেই মামলা তদন্ত করা অবস্থায় আমাদের অস্ত্র আইনে আরেকটি মামলা হবে। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com