বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ঢাকা-ডেমরা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কি.মি. যানজট। কালের খবর

ঢাকা-ডেমরা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কি.মি. যানজট। কালের খবর

।। এম আই ফারুক আহমেদ, কালের খবর, ঢাকা ।। 

দুর্গাপূজা উপলক্ষে টানা চারদিনের ছুটিকে কেন্দ্র করে ঢাকা-ডেমরা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ি-কাঁচপুর পর্যন্ত  বেড়েছে যানবাহন ও যাত্রীর চাপ। এর ফলে ভোর থেকে মহাসড়কের ডেমরা-নারায়নগঞ্জ অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

এ কারণে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের ভোগান্তির অন্ত নেই। পাশাপাশি বাস কাউন্টারগুলোতে টিকিটের জন্য যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা গেছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে ঢাকা-ডেমরা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্ট সরেজমিনে ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সকাল সাড়ে ১০টায় মহাসড়কের শিমরাইল মোড় থেকে বন্দরের লাঙ্গলবন্দ এলাকা পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট রয়েছে। বাকি অংশে তীব্র যানজট না থাকলেও যানবাহন ধীরগতিতে চলাচল করছে। তবে মহাসড়কের ঢাকামুখী লেনে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

চট্টগ্রাম যাওয়ার উদ্দেশে সাইনবোর্ড এলাকা থেকে মো.আঁখি নুর চৌধুরী গাড়িতে ওঠেন। তার সঙ্গে কথা হলে তিনি বলেন, দেড় ঘণ্টায় তিনি কাঁচপুর ব্রিজ অংশে পৌঁছাতে পেরেছেন। বাকি পথ পাড়ি দিতে আরও কতক্ষণ লাগে কি জানি।

মো. আশরাফুল ইসলাম নামে আরেক যাত্রী বলেন, টানা চারদিনের ছুটি পেয়ে পরিবার নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছি। কিন্তু যানজটের কারণে আনন্দটা মাটি হয়ে যাচ্ছে।

ডেমরার সাইনবোর্ড-চিটাগাংরোড-কাঁচপুর হাইওয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, একদিকে টানা ছুটিকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চাপ। আরেক দিকে মহাসড়কের লাঙ্গলবন্দ এলাকায় খানাখন্দের কারণে যানবাহনগুলো যথাসময়ে এক স্থান থেকে আরেক স্থান যেতে পারছে না। এর ফলে এ যানজটের সৃষ্টি হয়েছে। তবে যানজট নিরসনে আমরা কাজ করছি। আশা করছি, খুব শিগগিরই যান চলাচল স্বাভাবিক হয়ে আসবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com