বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
স্বৈরাচারবিরোধী আন্দোলনে সাংবাদিক আতাউস সামাদের ভূমিকা ছিল অনন্য : স্মরণসভায় বক্তৃতার। কালের খবর

স্বৈরাচারবিরোধী আন্দোলনে সাংবাদিক আতাউস সামাদের ভূমিকা ছিল অনন্য : স্মরণসভায় বক্তৃতার। কালের খবর

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, ১৯৬৯’র গণঅভ্যুত্থান ও ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে সাংবাদিক আতাউস সামাদের ভূমিকা ছিল অনন্য। স্বৈরাচারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় তাকে কারাবরণ করতে হয়েছে। তিনি আপাদমস্তক একজন সাংবাদিকতার শিক্ষক ছিলেন। তার অবদান যুগে যুগে তরুণ সাংবাদিকদের পথ দেখাবে।

বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সাংবাদিক আতাউস সামাদের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভায় এসব কথা বলেন বক্তারা।

সাংবাদিক রফিকুর রহমানের সভাপতিত্বে স্মরণসভায় বক্তৃতা দেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সাবেক সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ, প্রথম আলোর সহযোগী সম্পাদক সোহরাব হোসেন, বিশিষ্ট ছড়াকার আবু সালেহ, দৈনিক আমার দেশের বার্তা সম্পাদক জাহেদ চৌধুরী, ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টের সহ-সভাপতি একেএম মহসিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, ডিইউজের সহসভাপতি বাসির জামাল ও আতাউস সামাদের ভ্রাতুষ্পুত্র ইশতিয়াক আজিজ উলফাত প্রমুখ।

শওকত মাহমুদ বলেন, আতাউস সামাদ ইতিহাসের বিভিন্ন পর্বে অংশ নিয়েছেন। তিনি ৬৯-এর গণঅভ্যুত্থানের অনুঘটক ছিলেন। তিনি ১৯৯৪-৯৫ সালে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক ভূমিকা রেখেছেন। তিনি শুধু সাংবাদিকই ছিলেন না, জাতির ক্রান্তিলগ্নে পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছেন।

সোহরাব হোসেন বলেন, আতাউস সামাদ অসাধারণ একজন মানুষ ছিলেন। কিন্তু ব্যক্তিজীবনে ছিলেন অতি সাধারণ। তিনি যা দেখতেন তাই লিখতেন। তিনি বুদ্ধিজীবী হতে চাননি। তিনি ক্ষমতাকে প্রশ্ন করতেন। সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সখ্যতা থাকলেও ব্যক্তিগত কাজে তা কখনো ব্যবহার করতেন না।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com