বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
খালেদা জিয়ার জামিনের বিষয়টি ঝুলে গেছে

খালেদা জিয়ার জামিনের বিষয়টি ঝুলে গেছে

কালের খবর প্রতিবেদক : দুদকের মামলায় কারাগারে আটক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের বিষয়টি ঝুলে গেছে। তার জামিন আবেদনের ওপর শুনানি হলেও এ ব্যাপারে আদেশ দেয়নি আদালত। বিচারিক আদালতের নথি পাওয়ার পর আদেশ দেবে বলে জানিয়েছে হাইকোর্ট।

রবিবার বিকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন।

বেলা দুইটায় শুনানির শুরুতেই এজলাসে বিএনপি নেতা ও আইনজীবীদের ভিড় দেখে অসন্তোষ প্রকাশ করে আদালত। এ সময় ভিড় কমানোর জন্য সময় দিয়ে এজলাস কক্ষ ত্যাগ করেন বিচারকরা। পরে দুপুর আড়াইটার দিকে বিচারকরা আবারও এজলাস কক্ষে ফিরে এসে শুনানি শুরু করেন।

খালেদা জিয়ার পক্ষে এজলাসে উপস্থিত ছিলেন ব্যারিস্টার রফিক উল হক, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট জয়নুল আবেদীন প্রমুখ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আর মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।

গত ২২ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারিক আদালতের দেয়া সাজার রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার করা আপিল শুনানির জন্য গ্রহণ করে হাইকোর্ট। একই সঙ্গে জামিন আবেদনের ওপর শুনানির জন্য রবিবার দিন ধার্য করে। পাশাপাশি স্থগিত করে তার অর্থদণ্ড। এছাড়া ১৫ দিনের মধ্যে মামলার সব নথি পাঠাতে বিচারিক আদালতকে নির্দেশ দেয় হাইকোর্ট।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় আদালত। রায়ের পর খালেদা জিয়াকে নাজিমউদ্দিন রোডের পুরোনো কারাগারে নেয়া হয়। তিনি এখনো সেখানেই আছেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com