বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
‘ট্রাক’ প্রতীকে নিবন্ধন পেলেন ভিপি নুরুল হক নুরের দল। কালের খবর

‘ট্রাক’ প্রতীকে নিবন্ধন পেলেন ভিপি নুরুল হক নুরের দল। কালের খবর

কালের খবর ডেস্ক :

৫১তম রাজনৈতিক দল হিসেবে ‘ট্রাক’ প্রতীকে নিবন্ধন পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের দল ‘বাংলাদেশ গণ অধিকার পরিষদ (জিওপি)’।  নির্বাচন কমিশন (ইসি) সূত্র এ খবর নিশ্চিত করেছে।

জানা যায়, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন পুনর্বিবেচনা করার অনুরোধ করেন নুর। নিবন্ধন শর্ত পূরণ করায় দলটিকে নিবন্ধন দিচ্ছে ইসি। নিবন্ধন নম্বর হবে-৫১। দলটির প্রতীক ট্রাক।

নিবন্ধন পেলে জাতীয় ও স্থানীয় সরকারের নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে।

সোববার সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যান। তারা প্রজ্ঞাপনের অপেক্ষায় আছেন।

এরআগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগমুহূর্তে নির্বাচন কমিশনের নিবন্ধনের তালিকা থেকে বাদ পড়ে গণ অধিকার পরিষদ। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ওই আবেদন পুনর্বিবেচনা চায় দলটি।

গত ২৮ আগস্ট প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের কাছে নিবন্ধনের বিষয়টি পুনর্বিবেচনার জন্য চিঠি দেওয়া হয়েছে বলে জানান দলের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ।

আবু হানিফ বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে যেতে রাজি না হওয়ায় তাদের দলের নিবন্ধন দেওয়া হয়নি।

এখন তারা বিষয়টি নিয়ে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আদালতে যাওয়ার আগে নিবন্ধের আবেদন পুনর্বিবেচনা করতে নির্বাচন কমিশনের কাছে চিঠি দেওয়া হয়েছে বলে জানান তিনি।

বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনে যুক্ত ছিল গণ অধিকার পরিষদ। জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনেও সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন তাদের নেতাকর্মীরা। আন্দোলন শুরুর কয়েক দিন পর দলের সভাপতি নুরুল হক নুর গ্রেফতারও হয়েছিলেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com