রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ ও বিচার বিভাগের মধ্যে সমন্বয়ের লক্ষ্যে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত। কালের খবর কাইতলায় এক মাদক বিক্রোতার উপর বর্বোরচিত নির্যাতন! মিশ্র প্রতিক্রিয়া!! কালের খবর সবার সহযোগিতা পেলে সরকার ‘কাঙ্ক্ষিত বাংলাদেশ’ গড়ে তুলতে সক্ষম হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান। কালের খবর ফরিদপুর-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা এলাকায় বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত। কালের খবর সাজেকে বিনামূল্য চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোন। কালের খবর গুইমারায় ˆতমাতাই ও পিলাক খাল খনন কাজের উদ্বোধন করলেন ওয়াদুদ ভূঁইয়া। কালের খবর জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরীর আলোচনা সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের দিকনির্দেশনা। কালের খবর সাজেকে বিনামূল্য চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোন। কালের খবর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাইনবোর্ড প্রেস ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মৃধা। কালের খবর সীমান্ত হত্যা: নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর
বিএনপির কালো পতাকা কর্মসূচি পণ্ড, আলালসহ আটক ২৫

বিএনপির কালো পতাকা কর্মসূচি পণ্ড, আলালসহ আটক ২৫

কালের খবর প্রতিবেদক :

বিএনপির পূর্বনির্ধারিত কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। সেখান থেকে অন্তত ২৫ জনকে আটক করা হয়েছে। বেশ কয়েকজন আহতও হয়েছেন।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কালো পতাকা প্রদর্শন কর্মসূচি ছিল বিএনপির।

নির্ধারিত সময়ের আগেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে নেতাকর্মীরা কালো পতাকা হাতে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। হঠাৎ করে বিপুল সংখ্যক পুলিশ কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এক পর্যায়ে জলকামান ব্যবহার করে নেতাকর্মীদের সরিয়ে দেয়।

ঢাকা বিভাগীয় সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমানসহ অন্তত ২৫ জনকে পুলিশ আটক করেছে বলে দাবি জানিয়েছে বিএনপি।

পুলিশের লাঠিচার্জ ও জনকামানে বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদসহ কেন্দ্রীয় নেতারা কার্যালয়ে ভেতের অবস্থান করছেন। কার্যালয়ের মূল ফটকের তালা দেওয়া হয়েছে।

নয়াপল্টন এলাকায় কাউকে দাঁড়াতেই দিচ্ছে না পুলিশ। প্রিজন ভ্যান, রায়ট কার, জল কামানসহ সাজোয়া যান নিয়ে অবস্থান করছে পুলিশ।

মতিঝল জোনের এসি শিবলি নোমান গণমাধ্যমকে জানান, বিএনপি কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালনে অনুমতি নেয়নি। গুরুত্বপূর্ণ এই সড়কে সকাল থেকে অবস্থান নিয়ে তারা জনসাধারণের স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত করছিল। এজন্য জলকামান ব্যবহার করে তাদের সরিয়ে দেওয়া হয়েছে।

পল্টন থানার ওসি (অপারেশন) আবু সিদ্দিক গণমাধ্যমকে জানান, মিছিল থেকে ১১ নেতাকর্মীকে আটক করে থানায় আনা হয়েছে।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২২ ফেব্রুয়ারি সমাবেশ করতে পুলিশসহ (ডিএমপি) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুমতি চেয়ে না পেয়ে কালো পতাকা প্রদর্শন কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

কালের খবর  /২৪/২/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com