বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ঢাকায় আসছেন শান্তিতে নোবেল বিজয়ী তিন নারী

ঢাকায় আসছেন শান্তিতে নোবেল বিজয়ী তিন নারী

কালের খবর : আগামীকাল ২৪ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত আট দিনের সফরে ঢাকায় আসছেন শান্তিতে নোবেল বিজয়ী তিন নারী। তারা হলেন ইরানের শিরিন এবাদি, ইয়েমেনের তাওয়াক্কুল কারমান ও যুক্তরাজ্যের মেইরিড ম্যাকগুয়ের। নারীপক্ষের আমন্ত্রণে তারা ঢাকায় আসছেন।

মিয়ানমারে নির্যাতনের হাত থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতেই তারা বাংলাদেশে আসছেন। আগামীকাল শনিবার ঢাকায় এসেই তারা রোহিঙ্গাদের বিষয়ে কাজ শুরু করবেন।
নোবেল বিজয়ী ওই তিনজন নোবেল ওমেন্স ইনিশিয়েটিভের সদস্য। শান্তি, ন্যায্যতা ও সমতার জন্য তারা কাজ করে যাচ্ছেন। তারা কক্সবাজার সফরে গিয়ে রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে দেখবেন। তারা এখানকার অবস্থা দেখে প্রকৃত বাস্তবতা সম্পর্কে বিশ্ববাসীকে অবহিত করবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

কক্সবাজার ঘুরে এসে নোবেল বিজয়ীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com