বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ সফল করতে মতবিনিময় সভা

৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ সফল করতে মতবিনিময় সভা

কালের খবর প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বলে দেশে গণতন্ত্র নেই। যদি গণতন্ত্রের স্বাধীনতা না থাকতো, মিডিয়ার স্বাধীনতা না থাকতো, তাহলে কী হতো? তাদের ভাবতে হবে। তারা আজ মিডিয়ায় এসে আদালতের বিচারককে প্রতারক বলছে! রিজভী, আপনি যতো কথা বলবেন বিএনপির ভোট ততো কমবে।

৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশ সফল করতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, কিছুদিন আগে ফখরুল সাহেব বলেছিলেন, নির্বাচন হলে আওয়ামী লীগ এ কয়টা আসন পাবে। তিনি জ্যোতিষ বনে গেছেন। এখন আবার নতুন করে বিএনপিতে আরেকজন জ্যোতিষের আবির্ভাব ঘটেছে। এই পলিটিকাল লায়ার (মওদুদ) এখন আদালত নিয়ে ভবিষ্যৎ বাণী করতে শুরু করছেন।

বিএনপির বিরুদ্ধে জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতার অভিযোগ এনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অতীতে জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা দিয়ে এসেছে যে দল, তারা এখন আদালতের বিরূদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। বিএনপির বর্তমান রাজনৈতিক কৌশলে আশান্বিত হওয়ার কিছু নেই। অশান্তির ক্ষেত্র সৃষ্টি করতে শান্তিপূর্ণ আন্দোলনের কৌশল নিয়েছে তারা।

তিনি বলেন, বিএনপির মদদে গড়ে ওঠা মৌলবাদী শক্তি এখনও শেষ হয়ে যায়নি। তারা আন্ডারগ্রাউণ্ডে আছে। তলে তলে আরও ভয়াবহ আক্রমণের পরিকল্পনা করছে। বিএনপি এখন শান্তিপূর্ণ পথে হাঁটছে। এটাতে আমাদের খুশি হওয়ার কিছু নেই। এর পেছনে তারা কী পরিকল্পনা করছে সেটা নিয়ে আমাদের ভাবতে হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com