শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
কুষ্টিয়া লালন স্মরণোৎসব থাকছে না মেলা। কালের খবর

কুষ্টিয়া লালন স্মরণোৎসব থাকছে না মেলা। কালের খবর

 

মোঃ ইসমাইল হুসাইন, কুষ্টিয়া প্রতিনিধি, কালের খবর : 
লালন স্মরণোৎসব থাকছে না মেলা পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে এ বছর লালন স্মরণোৎসবে শুধু আলোচনা সভা অনুষ্টিত হবে।

রোববার (২৪ মার্চ) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত কুষ্টিয়ার ছেঁউড়িয়া লালন আঁখড়াবাড়ির মুক্তমঞ্চে চলবে এই আলোচনা সভার আয়োজন।

প্রতিবছর এ উৎসব তিনদিনব্যাপী চললেও এবারে চলবে একদিন। এছাড়া থাকছে না গ্রামীণমেলা বলে জানিয়েছেন আয়োজকরা। এ লালন স্মরণোৎসবের আয়োজনে রয়েছে লালন একাডেমি ও সহযোগিতায় সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন।
আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ। সভাপতিত্ব করবেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি মোঃ এহেতেশাম রেজা।
লালন একাডেমি সূত্রে জানা গেছে, বাউল সম্রাট ফকির লালন শাহ তার জীবদ্দশায় ছেঁউড়িয়ার এই আখড়াবাড়িতে প্রতি বছর চৈত্রের দৌলপূর্নিমা রাতে বাউলদের নিয়ে সাধু-সঙ্গ উৎসব করতেন। তার মৃত্যুর পরও এ উৎসব চালিয়ে আসছে তার অনুসারীরা।
লালন স্মরণোৎসবকে কেন্দ্র করে বিগত দিনে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ার লালন আঁখড়াবাড়ি এলাকায় সাধুভক্ত-দর্শনার্থীদের মিলন মেলায় পরিণত হয়। বিস্তৃর্ণ এলাকা জুড়ে বসে গ্রামীন মেলাও। তবে এবারের আয়োজনে থাকছে না বড় পরিষরের আয়োজন ও মেলাও।
কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি মোঃ এহেতেশাম রেজা জানান, পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে এবারের লালন স্বরণোৎসব-২০২৪ রমজান মাসে হওয়ার কারণে শুধুমাত্র একদিন আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com