বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
কচ্ছপ বিক্রির অপরাধে ৩ জনকে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড

কচ্ছপ বিক্রির অপরাধে ৩ জনকে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড

কালের খবর প্রতিবেদক : বিপন্ন প্রজাতির কচ্ছপ বিক্রির অপরাধে রাজধানীর শাখারী বাজারে ৩ জনকে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন- দীপক নন্দী (৫৫), পনির চন্দ্র দাস (৪০) ও ময়না রানী দাস।

র‌্যাব-১০ এ বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সহযোগিতায় পুরান ঢাকার শাখারী বাজার এলাকায় শুক্রবার সকাল ৯টায় এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম।

র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম জানান, ১২/১৪ জনের একটি সংঘবদ্ধ চক্র মুন্সিগঞ্জ ও নরসিংদী থেকে কচ্ছপ সংগ্রহ, সংরক্ষণ ও বিক্রি করে আসছিল। হাতেনাতে কচ্ছপসহ তাদের আটক করা হয়। তারা আদালতের কাছে কচ্ছপ ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ এর বিধান অনুযায়ী ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

র‌্যাব-১০ এ বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম কুমার মল্লিক জানান, পনির চন্দ্র নামে আটক ব্যক্তিকে ইতোপূর্বে একই ব্যবসায় জড়িত থাকায় ৬ মাসের কারাদণ্ড দিয়েছিলেন ভ্রাম্যমাণ আদালত। ৪ মাস জেল খেটে পুনরায় কচ্ছপ ব্যবসায় জড়িয়ে যায়।

র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী জানান, আসামিরা দীর্ঘদিন ধরে বিলুপ্তপ্রায় ও বিক্রয় নিষিদ্ধ কচ্ছপ শিকার ও বিক্রি করে আসছিল। জব্দকৃত কচ্ছপগুলো জাতীয় উদ্যানে উন্মুক্ত স্থানে ছেড়ে দেওয়া হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com