বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
থানার মালখানা থেকে মাদক চুরির অভিযোগে ২ এসআইকে ক্লোজড

থানার মালখানা থেকে মাদক চুরির অভিযোগে ২ এসআইকে ক্লোজড

কুমিল্লা প্রতিনিধি, কালের খবর :

থানার মালখানা থেকে মাদক সরানোর অভিযোগে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ২ এসআইকে জেলা পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে। এছাড়া সালাহ উদ্দিন নামে থানার এক পরিচ্ছন্নকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ-আল মামুন।
জানা যায়, কোতয়ালী মডেল থানার মালখানা থেকে সালাহ উদ্দিন নামের এক পরিচ্ছন্নকর্মী সম্প্রতি মাদকদ্রব্য সরিয়ে অন্যত্র বিক্রি করে টাকা হাতিয়ে নেয়। বিষয়টি একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তাদের নজরে আসে। বৃহস্পতিবার দুপুর থেকে জেলা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল কোতয়ালী মডেল থানায় ছুটে যান এবং মালখানার মালামালের রেজিস্ট্রারসহ অন্যান্য বিষয় খতিয়ে দেখেন। কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ-আল মামুন জানান, এ ঘটনায় থানার মালখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই আহসান হাবিব ও থানার অপারেশন অফিসার এসআই তপন বকশীকে জেলা পুলিশ লাইন্সে ক্লোজড এবং পরিচ্ছন্নকর্মী সালাহ উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এছাড়া বিষয়টি তদন্তের জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আলমগীর হোসেনকে প্রধান করে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

 কালের খবর :

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com