শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর সাজেকে অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বিজিবি। কালের খবর সিটি মেয়রের সঙ্গে ইপিজেড থানা বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ,নগর সেবার মানোন্নয়ন ও অবকাঠামো সংস্কারে দাবি-দাওয়া। কালের খবর ঐক্যে সেবা, মানবকল্যাণে অঙ্গীকার ডি.এইচ.এম.এস হোমিও চিকিৎসকদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কালের খবর সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে মসজিদের টয়লেট দখলকারী চাঁদাবাজদেরকে গণধোলাই। কালের খবর
ডেমরা থানার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ । কালের খবর

ডেমরা থানার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ । কালের খবর

 

এম আই ফারুক আহমেদ, কালের খবর, ঢাকা :

ডিএমপি ডেমরা থানার উদ্যোগে ২৭ জানুয়ারী-২৪ শনিবার সন্ধ্যা ৭ টায় শীতার্ত দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। ডেমরা থানা এলাকায় স্টাফ কোয়ার্টারে ৩০০ জন শীতার্ত মানুষের হাতে এ কম্বল তুলে দেন ডিএমপি (ওয়ারী বিভাগ) উপ-পুলিশ কমিশনার মোঃ ইকবাল হোসাইন,বিপিএম-সেবা।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ডেমরা থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম  এতে প্রধান অতিথি ছিলেন ডিএমপি (ওয়ারী বিভাগ) উপ-পুলিশ কমিশনার মোঃ ইকবাল হোসাইন,বিপিএম-সেবা, এসময় উপস্থিত ছিলেন ডেমরা থানার (ওসি) তদন্ত ফারুক মোল্লা, ডেমরা থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত কুমার পোদ্দার, কোনাপাড়া পুলিশ ফাঁড়ি আইসি মোঃ সোহেল আহমেদ, অনুষ্ঠানে প্রধান অতিথি ডিএমপি (ওয়ারী বিভাগ) উপ-পুলিশ কমিশনার মোঃ ইকবাল হোসাইন,বিপিএম-সেবা বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, এখন যত দ্রুত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তাই বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। ডেমরা থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। আসুন, আমরা সাধ্যমতো শীতার্তদের পাশে দাঁড়াই এবং শীতবস্ত্র বিতরণ করি। এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

১০

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com