শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি জেলার দুর্গম সাজেক ইউনিয়নে আনন্দমুখর পরিবেশে ভোট গ্রহণ। কালের খবর নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী সামসুজোহা খানের পক্ষে প্রচারণা। কালের খবর ঢাকা ১৭ আসনে নির্বাচন পর্যবেক্ষণ কমিটির সমন্বয়ক ডাবলু ও যুগ্ম সমন্বয়ক রাজ। কালের খবর লক্ষ্মীপুরে গণ মিছিলে এসে জামায়াত – বিএনপির ২ কর্মীর মৃ-ত্যু। কালের খবর সবার আগে বাংলাদেশ : একটি বিধ্বস্ত অর্থনীতির পুনর্জন্ম ও আগামীর রাষ্ট্র দর্শন। কালের খবর নবীনগরে অস্ত্রসহ একজন আটক, শিশুকে মুচলেকায় মুক্ত৷। কালের খবর ফেসবুকে ফেক স্ট্রাইক : মুফতি আমির হামজার ভেরিফাইড পেজ অপসারণ, সাইবার হামলার অভিযোগ। কালের খবর নবীনগরে ১১ দলের জনসভায় : মিডিয়াকে চরিত্র বদলের আহবান জানিয়ে মিডিয়ার মালিকদেরকে ‘প্রথম মোনাফিক’ আখ্যায়িত করলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। কালের খবর খাগড়াছড়ি : পাহাড়ের অর্থনীতিতে পর্যটনের নতুন দিগন্ত ও আগামীর পথরেখা। কালের খবর লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। কালের খবর
মধুুপুরে ৬ বছরের শিশু ধর্ষণ ! ধর্ষক গ্রেপ্তার

মধুুপুরে ৬ বছরের শিশু ধর্ষণ ! ধর্ষক গ্রেপ্তার

 

 

 

 

 

 

 

 

 

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, কালের খবর :

টাঙ্গাইলের মধুুপুরে ৬ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুর ২ টার দিকে উপজেলার রক্তিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মেয়ের মামা সোহাগ জানান, শিশুটি তার নানার বাড়ি থেকে একটি কিন্ডার গার্টেন স্কুলে লেখা পড়া করতো। বুধবার ২ টার দিকে শিশু সুমাইয়া বাড়ির পাশেই একটি বেবি সাইকেল দিয়ে খেলছিল। খেলার এক পর্যায়ে একই গ্রামের ভজন দাসের ছেলে আকাশ (১৪) শিশুটিকে মোবাইলে গেমসের ছবি দেখানোর লোভ দেখিয়ে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটির আর্তচিৎকারে পাশের বাড়ির লোকজন ছুটে এসে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। তারা ধর্ষক আকাশকে আটকে রেখে মধুপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে ধর্ষককে গ্রেপ্তার করে। শিশুটিকে রক্তাক্ত অবস্থায় প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। কর্তব্যরত ডা. তানভীর আহমেদ জানান, শিশুটির প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার চিকিৎসা চলছে।
মধুপুর থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম জানান, আমরা অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে ধর্ষককে গ্রেপ্তার করেছি। শিশুটিকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছি। মেডিকেল রিপোর্ট হাতে পেলেই আমরা অভিযোগপত্র দাখিল করব।

কালের খবর  /২২/২/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com