রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফেসবুকে ফেক স্ট্রাইক : মুফতি আমির হামজার ভেরিফাইড পেজ অপসারণ, সাইবার হামলার অভিযোগ। কালের খবর নবীনগরে ১১ দলের জনসভায় : মিডিয়াকে চরিত্র বদলের আহবান জানিয়ে মিডিয়ার মালিকদেরকে ‘প্রথম মোনাফিক’ আখ্যায়িত করলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। কালের খবর খাগড়াছড়ি : পাহাড়ের অর্থনীতিতে পর্যটনের নতুন দিগন্ত ও আগামীর পথরেখা। কালের খবর লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। কালের খবর পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন’ এর উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনা। কালের খবর জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের ২০৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন। কালের খবর খাগড়াছড়িতে প্রার্থীর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান। কালের খবর মাটিরাঙ্গায় ধানের শীষে ভোট চাইলেন জাকিয়া জিনাত বিথী। কালের খবর নারীদের সম্মান বিনষ্ট করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান। কালের খবর লক্ষ্মীপুরের কমলনগরে সড়কের পাশ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। কালের খবর
ছাত্রলীগ নেতা গণধোলাইয়ে নিহত

ছাত্রলীগ নেতা গণধোলাইয়ে নিহত

কালের খবর, রাজশাহী :

রাজশাহীতে মাদকসেবীদের উদ্ধার করতে গিয়ে গণধোলাইয়ে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ফেরদৌস হাসান রানা (৩০) মোহনপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুর রাজ্জাকের সহযোগী। তিনি কেশরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর বিএনপি নেতা হাফিজুর রহমান বকুলের ছেলে।
স্থানীয়রা জানায়, কেশরহাট পৌর সদরের চৌধুরী মার্কেটের দ্বিতীয়তলার একটি কক্ষ সিএনজি মালিক সমিতির নামে ভাড়া নিয়ে রানা মাদক ব্যবসা করতেন। ১২ ফেব্রুয়ারি রাতে মোহনপুরের কেশরহাট পৌরসভা সদরে মাদকসেবীদের উদ্ধার করতে গিয়ে সভাপতি আবদুর রাজ্জাকসহ তার ৫ সহযোগী গণধোলাইয়ের শিকার হন। এ ঘটনায় রানাকে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এসময় তার মাথায় ১৫টি সেলাই দেয়া হয়। সেলাই পড়ে চোখের পাতাতেও। ভেঙে যায় ডান হাত ও পা। ওই সময় থেকেই তিনি অচেতন অবস্থায় ছিলেন।
নিহতের বাবা বলেন, আমার ছেলের ওপর অন্যায়ভাবে হামলা করা হয়েছে। আমি এ ঘটনায় হত্যামামলা দায়ের করবো।
মোহনপুর থানার ওসি আবুল কাশেম বলেন, রানার মৃত্যুর সংবাদ শুনেছি। এ ব্যাপারে এখনো কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

কালের খবর/২০/২/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com