শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
চন্দ্রঘোনা থানার ওসি মাহমুদুল হাই আদালতে আত্মসমর্পণ করে ঘুষ-দূর্নীতির মামলার জামিন নিলেন

চন্দ্রঘোনা থানার ওসি মাহমুদুল হাই আদালতে আত্মসমর্পণ করে ঘুষ-দূর্নীতির মামলার জামিন নিলেন

কালের খবর প্রতিবেদন :

চট্টগ্রাম নগরীতে ঘুষ দাবি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে দায়ের হওয়া মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন চন্দ্রঘোনা থানার ওসি মাহমুদুল হাই। তার বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানির অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।

মঙ্গলবার মাহমুদুল চট্টগ্রাম মহানগরের সিনিয়র স্পেশাল জজ মো. শাহে নূরের আদালতে আত্মসমর্পণ করেন। অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তা ২০০৫ সালে নগরীর হালিশহর থানায় কর্মরত ছিলেন। মামলায় আনা অভিযোগের সময়কালও ২০০৫ সাল।

আমেরিকা প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ আলী খানের কাছ থেকে ঘুষ দাবি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে দায়ের করা একটি মামলায় মাহমুদুল এবং এসআই মো.আশরাফুল ইসলাম এর আদালতে হাজিরের নির্দেশনা ছিল। কিন্তু মাহমুদুল হাজির না হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি মেজবাহ উদ্দিন চৌধুরী। দুদক আইনজীবী মেজবাহ জানান, আসামিরা উচ্চ আদালতে যাওয়ায় গত ৮ বছর ধরে মামলাটি সচল ছিল না। ২০১৬ সালে আসামিদের রিট খারিজ হয়। এরপর সোমবার আসামিদের হাজিরের দিন নির্ধারণ করা হয়েছিল।

মামলার আরজিতে বলা হয়েছে, ২০০৫ সালের ১২ সেপ্টেম্বর একটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী মোহাম্মদ আলী খান এবং তার বন্ধুর প্রাইভেট কারের চালককে ঘুষের জন্য বিভিন্নভাবে হয়রানি করেন।

কয়েকটি মামলা দিয়েও তাদের হয়রানি করা হয়। ২০০৭ সালের ১৩ জুন চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ২০০৯ সালের ২৮ জানুয়ারী মামলা আমলে নিয়ে দুই পুলিশ কর্মকর্তাকে ওই বছরের ১৮ ফেব্রুয়ারি হাজির হতে নির্দেশ দেন আদালত।

কালের খবর  /২০/২/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com