শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
নিকলীতে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের চার সদস্য গ্রেফতার। কালের খবর

নিকলীতে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের চার সদস্য গ্রেফতার। কালের খবর

 

আব্দুর রউফ ভূঁইয়া, ব্যুরো প্রধান কিশোরগঞ্জ, কালের খবর : কিশোরগঞ্জের নিকলীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ রেদুয়ান (২২), আবুল হোসেন ওরফে মকবুল হোসেন (২৩), তরিকুল ওরফে আরিফুল ওরফে মো. ফরহাদ মিয়া (২২) ও আবু বক্কর (২০) নামে ডাকাতদলের চার সদস্যকে আটক করেছে পুলিশ।

বুধবার (২১ জুন) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার সিংপুর বাজার সংলগ্ন ধনু নদীর হেমচর মোড় থেকে এলাকাবাসীর সহযোগিতায় তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে একটি রামদা, দুইটি চাইনিজ কুড়াল, একটি কাঁচি ও একটি ছুরি উদ্ধার করে জব্দ করা হয়। এছাড়াও ডাকাতদলের ব্যবহৃত ইঞ্জিনচালিত কোষা নৌকাটি জব্দ করা হয়।

আটক ডাকাদলের চার সদস্যই নিকলীর পার্শ্ববর্তী মিঠামইন উপজেলার মহিষারকান্দি মহরপুর এলাকার বাসিন্দা। ধৃত ডাকাদলের সদস্যদের মধ্যে রেদুয়ানের পিতা হায়দার আলী ওরফে আয়দব আলী, আবুল হোসেন ওরফে মকবুল হোসেনের পিতা ইমরান ওরফে ধন মিয়া, তরিকুল ওরফে আরিফুল ওরফে মো. ফরহাদ মিয়ার পিতা মো. আছমত আলী এবং আবুবক্করের পিতা জিলু মিয়া।

নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান সংবাদ মাধ্যম কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, একটি ডাকাতদল বুধবার (২১ জুন) ভোরে নিকলী উপজেলার সিংপুর বাজার সংলগ্ন ধনু নদীর হেমচর মোড়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে।

এ প্রেক্ষিতে নিকলী থানা পুলিশের একটি অভিযানিক দল ভোর পৌনে ৬টার দিকে সেখানে অভিযান পরিচালনা করে চারজনকে দেশীয় অস্ত্রসহ আটক করে।

পুলিশ জানায় ডাকাত দলের সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ওখান থেকে আরও ২/৩ জন ডাকাত দলের সদস্য কৌশলে নদী সাঁতরে পালিয়ে যায়।

এ ব্যাপারে নিকলী থানায় বুধবার (২১ জুন) বিকালে মামলা দায়েরের পর গ্রেফতারকৃতদের কে বৃহস্পতিবার (২২ জুন) আদালতে পাঠানো হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com