বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
গোপালগঞ্জের কোটালীপাড়া পৌর নির্বাচনের তফশিল ঘোষনায় আনন্দ মিছিল ও সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জের কোটালীপাড়া পৌর নির্বাচনের তফশিল ঘোষনায় আনন্দ মিছিল ও সভা অনুষ্ঠিত

নাইমুল ইসলাম নাইম, গোপালগঞ্জ থেকে :

গোপালগঞ্জেরর কোটালীপাড়ায় পৌর নির্বাচনের তফশিল ঘোষনায় আনন্দ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়।উপজেলা আওয়ামীলীগ,ছাত্রলীগ,যুবলীগ এ মিছিল ও সভার আয়োজন করে।সোমবার সকাল সাড়ে ১০টায় কোটালীপাড়া উপজেলা চত্তর থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে ঘাঘর বাজার ঘুরে উপজেলা চত্তরে এসে শেষ হয়।মিছিল শেষে উপজেলা চত্তরে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও হিরন ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া দাড়িয়া,কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভিপি আয়নাল হোসেন শেখ,কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক রুহুল অামিন খান,কোটালীপাড়া উপজেলা যুবলীগ নেতা ও ক্যাপ্টেন গ্রুপের চেয়ারম্যান মৃনাল কান্তি বিশ্বাস স্বপ্নীল,ঘাঘর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম পটু,কোটালীপাড়া পৌর পৌরলীগের সভাপতি ও সাবেক ভিপি চৌধরী সেলিম আহম্মেদ ছোটন,কোটালীপাড়া পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক আলিমুজ্জামান জামির,ছাত্রলীগ নেতা ও সাবেক ভিপি নাজমুল সরদার চপল,ছাত্রলীগ নেতা রাসেল শেখ,জুয়েল মুন্সী, শামীম দাড়িয়া, নিয়াজ মোর্শেদ হিরো,রেজোয়ান মুন্সী প্রমূখ। এ ছাড়া সভায় উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।সভায় বক্তারা আসন্ন কোটালীপাড়া পৌর নির্বাচনে মুক্তিযোদ্ধার সন্তান ও কোটালীপাড়া পৌরসভার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শেখ কামাল হোসেন কে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান।

কালের খবর/১৯/২/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com