বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
অজ্ঞানপার্টির খপ্পরে এসআই, টাকা ও মোবাইল খোয়া

অজ্ঞানপার্টির খপ্পরে এসআই, টাকা ও মোবাইল খোয়া

কালের খবর, ঢাকা :

রাজধানীর গুলিস্তান থেকে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই)-কে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাম মোঃ সোহাগ (৩৭)। মাদারীপুর থেকে ঢাকায় ফেরার সময় চলন্ত বাসে সে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েন বলে ধারণা করা হচ্ছে। আজ সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া ভুক্তভোগীর বরাত দিয়ে জানান, এসআই সোহাগ মাদারীপুর শিবচর থানার একটি তদন্ত কেন্দ্রে কর্মরত আছেন। আজ সরকারি কাজে ঢাকায় আসছিলেন তিনি। মুন্সিগঞ্জের মাওয়া ঘাট থেকে “গ্রেট বিক্রমপুর” পরিবহনের একটি বাসে করে ঢাকায় আসার পথে চলন্ত বাসেই সে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে।
বাসটি রাজধানীর গুলিস্তানে আসলে যাত্রীরা তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে পুলিশ বক্সে খবর দিলে তারা সোহাগকে যাত্রীদের মাধ্যমেই হাসপাতালে পাঠিয়ে দেয়। বর্তমানে সে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি আছে। তার সঙ্গে থাকা এক লাখ টাকা ও একটি মোবাইল খোয়া গেছে বলে জানান ক্যাম্প ইনচার্জ বাচ্চু মিয়া।

কালের খবর/১৯/২/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com