বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মুক্তিযোদ্ধাকে নির্যাতনকারী আবুল হোসেন এর বিরুদ্ধে আদালতে পুলিশের চার্জশিট। কালের খবর

মুক্তিযোদ্ধাকে নির্যাতনকারী আবুল হোসেন এর বিরুদ্ধে আদালতে পুলিশের চার্জশিট। কালের খবর

নূর হোসাইন, কালের খবর :

আমার সংবাদ পত্রিকায় মুক্তিযোদ্ধাকে নির্যাতনের সংবাদ প্রকাশ করার দুইদিন পর নির্যাতনকারী আবুল হোসেন মোড়ল কে পুলিশ গ্রেফতার করে সাতক্ষীরার আদালতে সোপর্দ করে। গত 8 নভেম্বর ২০২২ ইং বীর মুক্তিযোদ্ধা আরশাদ আলী মোড়ল, পিতা মৃত – জয়নদ্দীন মোড়ল সাং পশ্চিম নারায়নপুর , থানা কালিগঞ্জ জেলা সাতক্ষীরা তার অভিযোগ ১০ থেকে ১১ জন লোক নিয়ে একই এলাকার আবুল হোসেন মোড়ল পিতা আদর আলী মোড়ল, বীর মুক্তিযোদ্ধার বসত বাড়িতে ঢুকে সরকারি ভাবে বরাদ্দ দেওয়া ঘর তুলতে বাধা প্রদান করেন এবং তার কথা না শোনায়, মারধর করে বীর মুক্তিযোদ্ধা আরশাদ আলী মোড়লসহ আরো কয়েকজন মুক্তিযোদ্ধাকে জখম করেন , তখন মুক্তিযোদ্ধা আরশাদ আলী মোড়ল থানায় অভিযোগ করেছিল কিন্তু কোন ব্যবস্থা নেয়া হয়নি এরপর তিনি চার মাস বিভিন্ন জায়গায় ঘুরে বিচার না পেয়ে অবশেষে ঢাকায় এসে মুক্তিযোদ্ধা নেতাদের কাছে তাকে অপমান ও মার পিট এর ঘটনা বলা কালিন উক্ত স্থানে সাংবাদিকও উপস্থিত ছিলেন এরপর বিষয়টি নিয়ে দৈনিক আমার সংবাদ পত্রিকায় গত ১১ মার্চ “জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধার অপমান কাম্য নয়” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হলে প্রশাসন নড়েচড়ে বসে একপর্যায়ে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানায় নির্যাতনকারী আবুল হোসেন মোড়ল সহ আরো পাঁচজনের নাম উল্লেখ করা বাদীর অভিযোগের ভিত্তিতে মামলা নং ১৬ রুজু করে তাৎক্ষণিক আবুল হোসেন মোড়ল পিতা আদর আলী মোড়ল সাং নারায়নপুর কালিগঞ্জ সাতক্ষীরা কে পুলিশ আটক করতে সক্ষম হয় এবং ১৩ মার্চ ২০২৩ ইং আবুল হোসেন মোড়লকে পুলিশ আদালতে সোপর্দ করার পর সাতক্ষীরার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী -২ আদালত তার জামিন মঞ্জুর করেন । নির্যাতিত বীর মুক্তিযোদ্ধা আরশাদ আলী মোড়ল বলেন সে জামিন পাওয়ার পর তাকে দেখে নেওয়ার হুমকি প্রদান করেন । আরশাদ আলী মোড়ল বলেন আমি এখন নিরাপত্তা হীনতায় ভুগছি, যেকোনো মুহূর্তে আবুল হোসেন মোড়ল আমার উপর আক্রমণ করতে পারে তাই তিনি প্রশাসনের সার্বিক সহযোগিতাও কামনা করেন । দীর্ঘ ১ মাস তদন্ত শেষে অবশেষে আবুল হোসেন সহ বিবাবীদের বিরুদ্ধে ১৪৩, 88৭ ৩২৩, ৫০০ ,৫০৬ ধারায় আদালতে পুলিশের চার্জশিট প্রদান ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com