বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
কুষ্টিয়ায় স্ত্রীর পরকীয়ার জেরে স্বামীকে গলাকেটে হত্যার

কুষ্টিয়ায় স্ত্রীর পরকীয়ার জেরে স্বামীকে গলাকেটে হত্যার

কুষ্টিয়ার প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় স্ত্রীর পরকীয়ার জেরে স্বামীকে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে।

রবিবার সকালে উপজেলার তারাগুনিয়া শালিমপুর ডাকবাংলার পেছনের বাগান থেকে ওই গৃহবধূর স্বামী কুদরত আলীর (৪০) লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় পুলিশ নিহতের স্ত্রী মাছুরা খাতুনকে (২৫) আটক করেছে। কুদরত আলী খলিশাকুন্ডি এলাকার পরেশ মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মাছুরা খাতুনের পরকীয়ার জেরে শনিবার গভীর রাতে নিজ ঘরে ঘটক কুদরত আলীকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করে লাশ বাড়ির পার্শ্ববতী বাগানে ফেলে রাখে। রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়রা নিহতের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ কুদরত আলীর লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রীকে আটক করেছে পুলিশ।

ঘটনাস্থলে উপস্থিত দৌলতপুর থানার এসআই শাহাদত হোসেন জানান, স্ত্রীর পরকীয়ার জের ধরে কুদরত আলী ঘটককে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় স্ত্রী মাছুরা খাতুনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কালের খবর/১৯/২/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com