বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
আবারো ঢাকা বিভাগের শ্রেষ্ঠ ডিবি অফিসার হিসেবে মনোনীত হয়েছেন নবীনগরের সন্তান এসআই গনি। কালের খবর

আবারো ঢাকা বিভাগের শ্রেষ্ঠ ডিবি অফিসার হিসেবে মনোনীত হয়েছেন নবীনগরের সন্তান এসআই গনি। কালের খবর

নিজস্ব প্রতিবেদক, কালের খবর :

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের শ্যামগ্রামের কৃতি সন্তান বাংলাদেশ পুলিশের উপপরিদর্শক(এসআই)মো.গনি মিয়া দ্বিতীয় বারের মতো ঢাকা বিভাগের শ্রেষ্ঠ ডিবি অফিসার হিসেবে মনোনীত হয়েছেন।

এসআই মো.গনি নরসিংদী জেলায় গোয়েন্দা শাখা(ডিবি),তে কর্মরত আছেন।গত ফেব্রুয়ারি মাসে ডিবি নরসিংদী জেলায় কর্মরত থেকে ঢাকা বিভাগের আওতাধীন ১৩ টি জেলার মধ্যে নরসিংদী জেলার মাদকদ্রব্য ও চোরাচালান উদ্ধারকারী অফিসার হিসেবে শ্রেষ্ঠ ডিবি অফিসার মনোনীত হয়।

সোমবার(২৭ শে মার্চ)বাংলাদেশ পুলিশের ঢাকা বিভাগের উপ- মহাপরিদর্শক(ডিআইজি)সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার),পিপিএম,এঁর নিকট হতে পুরস্কার গ্রহণ করেন।
এর আগেও ২০২২ সালের জুন মাসে ডিবি নরসিংদী জেলায় কর্মরত থেকে ঢাকা বিভাগের আওতাধীন ১৩ টি জেলার মধ্যে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য এবং মাদক উদ্ধারকারী অফিসার হওয়ায় শ্রেষ্ঠ ডিবি অফিসার হিসেবে মনোনীত হয়েছিলেন।
ঐসময় তৎকালীন বাংলাদেশ পুলিশের ঢাকা বিভাগের উপ- মহাপরিদর্শক(ডিআইজি)হাবিবুর রহমান,বিপিএম (বার),পিপিএম(বার) এঁর নিকট হতে পুরস্কার গ্রহণ করেছিলেন।

দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ অফিসার ও পুরস্কার পাওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে,এসআই মো.গনি মিয়া জানান নরসিংদী জেলার পুলিশ সুপার(এসপি) ও নরসিংদী অফিসার ইনচার্জ ডিবি নরসিংদী স্যার,সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন পেশাগত দায়িত্ব পালনে দ্বিতীয় বারের মতো পুরস্কার পাওয়াটা আসলেই সৌভাগ্যের ব্যপার ও আনন্দের,তাছাড়া আবারো পুরস্কার পাওয়ার মধ্য দিয়ে আমার আত্নবিশ্বাস ও পেশাগত দায়িত্ব ও কর্তব্য আরো দৃঢ় করবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com