বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
জনপ্রিয় ক্যাটাগরিতে সেরা পুরস্কার পেয়েছেন জয়া

জনপ্রিয় ক্যাটাগরিতে সেরা পুরস্কার পেয়েছেন জয়া

কালের খবর ডেস্ক : বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান এবার জিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস (ইস্ট)-এ ‘বিসর্জন’ ছবির জন্য জনপ্রিয় ক্যাটাগরিতে সেরা পুরস্কার পেয়েছেন।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কলকাতা সায়েন্স সিটি অডিটোরিয়ামে জয়ার হাতে এই পুরস্কার তুলে দেন পরিচালক সুজয় ঘোষ। একই আয়োজনে সমালোচক ক্যাটাগরিতে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ইশা শাহ, তার ‘প্রজাপতি বিস্কুট’ ছবিতে অভিনয়ের জন্য। জয়া আহসান এই ক্যাটাগরিতেও মনোনীত হয়েছিলেন।

‘ময়ুরাক্ষী’ছবির জন্য সেরা অভিনেতার (সমালোচক ক্যাটাগরি) পুরস্কার পেয়েছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। একই ছবিতে অভিনয়ের জন্য জনপ্রিয় ক্যাটাগরিতে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

‘সেরা ছবি’র পুরস্কারও তুলে নিয়েছে কৌশিক গাঙ্গুলীর ‘বিসর্জন’। ছবিটিতে জয়া আহসানের পাশাপাশি অভিনয় করেছেন আবীর চ্যাটার্জি, কৌশিক গাঙ্গুলীসহ অন্যরা।

জিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস (ইস্ট)-এ ‘বিসর্জন’ছবিটি ১৪টি মনোনয়ন পায়। এরমধ্যে ৬টি বিভাগে পুরস্কার জিতেছে। সেরা অভিনেত্রীর পুরষ্কারের পাশাপাশি সেরা সহ-অভিনেতা ও সেরা কাহিনির জন্য দুইটি পুরস্কার বাগিয়েছেন কৌশিক গাঙ্গুলী। ‘বিসর্জন’ছবিতে সেরা শব্দগ্রাহকের পুরস্কার পেয়েছেন অনির্বান সেনগুপ্ত।

লাইফ টাইম অ্যাচিভমেন্ট’পুরস্কার পেয়েছেন অভিনেত্রী সাবিত্রি চ্যাটার্জি ও মৃণাল সেন। পরিচালক হিসেবে সেরা আত্মপ্রকাশ (বেস্ট ডেব্যু) ‘সহজ পাঠের গপ্পো’ছবির জন্য ‘সেরা পরিচালক’-এর পুরস্কার পেয়েছেন পরিচালক মানস কুমার পাল।

জিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস (ইস্ট) ২০১৮’-এ ২৫টি ক্যাটাগরিতে প্রায় শতাধিক ছবি মনোনীত হয়। জনপ্রিয় ক্যাটাগরিতে পুরস্কার ছিল ১০টি, এছাড়াও সমালোচক, প্রযুক্তিসহ অন্য বিভাগগুলোও ছিল।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com