শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ডেমরায় আইচি মেডিকেল কলেজে ভর্তির টাকা ফেরত চাওয়ায় শিক্ষার্থীদের মারধর। কালের খবর

ডেমরায় আইচি মেডিকেল কলেজে ভর্তির টাকা ফেরত চাওয়ায় শিক্ষার্থীদের মারধর। কালের খবর

এম আই ফারুক, কালের খবর, ঢাকা :

রাজধানীর ডেমরায় আইচি মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের মারধর এবং অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে। শিক্ষার্থীদের অভিযোগ- কলেজ কর্তৃপক্ষ বিএমডিসির নির্দেশনা পালন না করায় সরকার এ বছর কলেজটির রেজিস্ট্রেশন বাতিল করেছে। এর প্রতিকার চেয়ে শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে এবং টাকা ফেরত চাইলে কর্তৃপক্ষ তাদের অবরুদ্ধ করে রাখে। শনিবার দুপুরে কলেজটির ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ডেমরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এর আগে কলেজ কর্তৃপক্ষ সন্ত্রাসীদের ডেকে শিক্ষার্থীদের মারধর করিয়েছে বলে ভুক্তভোগী শিক্ষার্থীরা অভিযোগ করেন।

ডেমরার আমুলিয়া মেন্দিপুর এলাকায় অবস্থিত আইচি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা জানান, দেশের বিভিন্ন অঞ্চল থেকে তারা এখানে ভর্তি হয়েছেন। বর্তমানে কলেজটিতে ২০০ শিক্ষার্থী পড়াশোনা করছেন। তাদের কাছ থেকে ১০ থেকে ২৫ লাখ টাকা করে নিয়েছে কর্তৃপক্ষ। আর কলেজ অভ্যন্তরে জমি সংক্রান্ত কারণে বিএমডিসি থেকে বর্তমানে রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। তাই শিক্ষার্থীরা শনিবার তাদের টাকা ফেরত চাইতে গেলে ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে তাদের মারধর করে প্রায় ৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ রাখে কলেজ কর্তৃপক্ষ। এদিন পূর্ব ঘোষণা অনুযায়ী শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করার কথা থাকলেও কর্তৃপক্ষ সন্ত্রাসীদের ডেকে হামলা চালানো হয়। এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফারুক মোল্লা বলেন, আমরা যতদূর জানতে পেরেছি কলেজ কর্তৃপক্ষ তাদের অনুমোদন ফিরিয়ে আনার জন্য চেষ্টা চালাচ্ছেন। তবে শিক্ষার্থীরা এ বিষয়টি মানতে রাজি নয়। যতদূর খবর পেয়েছি বোঝানোর জন্য এলাকাবাসী এলে তাদের শিক্ষার্থীরা মারধর করেছে। এ বিষয়ে আইচি মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. লায়লা মেহজাবিন বানু বলেন, বহিরাগত সন্ত্রাসীদের হামলার বিষয়টি আমি বুঝতে পারছি না। তবে বহিরাগত কেউ হুমকি দিয়ে থাকলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। আর অনুমতির বিষয়টি কর্তৃপক্ষ দেখছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com