শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
পেটেলকো লিমিটেডের মাইনুল অর্থ আত্মসাৎ মামলায় রিমান্ডে মতিঝিল থানায়। কালের খবর

পেটেলকো লিমিটেডের মাইনুল অর্থ আত্মসাৎ মামলায় রিমান্ডে মতিঝিল থানায়। কালের খবর

নিজস্ব প্রতিবেদক, কালের খবর :

পেটেলকো লিমিটেডের প্রায় ৯ কোটি টাকা আত্মসাতের ঘটনায় আসামি মাইনুল ইসলামকে রিমান্ড এনেছে মতিঝিল থানা পুলিশ। বৃহস্পতিবার রাজধানীর বাসাবো এলাকার বাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে । শুক্রবার সিএমএম আদালতের বিচারকের নিকট সাত দিনের রিমান্ড চাইলে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে জানাগেছে, ২০১৭ সালের ১২ জুলাই তাকে ২৫ হাজার টাকা বেতনে পেটেলকো লিমিটেডের এজিএম পদে কোম্পানিতে নিয়োগ দেয়া হয়। নিয়োগের পর বিভিন্ন সময়ে কোম্পানির গ্রাহকদের প্রদেয় বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করে আত্মগোপনে যান। এদিকে আসামি মাইনুল ইসলাম কোম্পানির বিরাট অংকের টাকা হাতিয়ে নিয়ে তিনি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকার ভুইঘর পুরাতন বাজার এলাকায় বেস্ট পাওয়ার নামে নিজে আরেকটি কোম্পানি খুলে ব্যবসা শুরু করেন।

মামলার বাদি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুদ খান আসামি মাইনুল ইসলামের বিরুদ্ধে ৮ কোটি ৬২ লাখ ৮১ হাজার সাতশত ৯০ টাকা আত্মসাৎ করেন মর্মে কোম্পানির বোর্ড সভায় এ তথ্য নিশ্চিত হন।

কোম্পানি বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক তিনি ৭ নভেম্বর মতিঝিল থানায় প্রতারণা ও আত্মসাতের ঘটনায় একটি অভিযোগ দাখিল করেন। পুলিশ আসামির বিরুদ্ধে ৪০৮/ ৪২০ ধারায় একটি মামলা (১৪) দায়ের করেন। মামলাটি মতিঝিল থানার উপ-পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম আকন্দ তদন্ত করছেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com