বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
অবৈধভাবে ভারত সীমান্ত পার হয়ে বাংলাদেশে আসা শিশুসহ ২০ জন আটক

অবৈধভাবে ভারত সীমান্ত পার হয়ে বাংলাদেশে আসা শিশুসহ ২০ জন আটক

কালের খবর  : অবৈধভাবে ভারত সীমান্ত পার হয়ে বাংলাদেশে আসার পর শুক্রবার সকালে বেনাপোলের আমড়াখালি থেকে শিশুসহ ২০ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বিজিবি সদস্যরা।

এদের মধ্যে ৯ জন শিশু, ৫ জন নারী ও ৬ জন পুরুষ রয়েছে। আটকরা বাগেরহাট, খুলনা, গোপালগঞ্জ, সাতক্ষীরা ও যশোর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ভারত থেকে বেশ কিছু নারী শিশু অবৈধভাবে ভারত সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা আমড়াখালি চেকপোস্ট থেকে শিশুসহ ২০ নারী পুরুষকে আটক করে। এ সময় দালাল চক্রের সদস্যরা কৌশলে পালিয়ে যায়।

আটকদেরকে বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

আটক নারী মমতাজ ও রেশমা জানান, জীবিকা নির্বাহের জন্য তারা দালালের মাধ্যমে সীমান্তের অবৈধ পথে ভারতের মুম্বাই শহরের বিভিন্ন বাসা বাড়িতে কাজ করতো। সেখানে পুলিশি তল্লাশির কারণে তারা দেশে ফিরে আসছিল। দালালরা তাদের সীমান্ত পার করে দিয়ে বাসে উঠিয়ে দেয়। আমড়াখালি বিজিবি চেকপোস্টে বাস চেক তরে তাদের আটক করে থানায় দিয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com