বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
১২৮ জন অতিরিক্ত জেলা জজ এর পদোন্নতির সুপারিশে অনুমোদন

১২৮ জন অতিরিক্ত জেলা জজ এর পদোন্নতির সুপারিশে অনুমোদন

কালের খবর : দেশের বিভিন্ন বিচারিক আদালতে ১২৮ জন অতিরিক্ত জেলা জজকে জেলা জজ হিসেবে পদোন্নতির সুপারিশে অনুমোদন দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা।

বুধবার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতির সভাপতিত্বে হাইকোর্ট বিভাগের বিচারপতিদের সঙ্গে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এই অনুমোদন দেওয়া হয়।

প্রধান বিচারপতি ফুলকোর্ট সভায় হাইকোর্ট বিভাগের বিচারপতিদের সময়মত এজলাসে ওঠা ও সতর্কতার সঙ্গে বিচারকাজ পরিচালনা করতে বলেছেন।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি ফুলকোর্ট সভার আহ্বান করেছিলেন নবনিযুক্ত প্রধান বিচারপতি। প্রধান বিচারপতির সভাপতিত্বে এটিই ফুলকোর্টের প্রথম সভা।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com