শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর
সখীপুরে এমপি’র অনুষ্ঠান বর্জনের ঘোষণা, সাংবাদিকদের মৌন মিছিল। কালের খবর

সখীপুরে এমপি’র অনুষ্ঠান বর্জনের ঘোষণা, সাংবাদিকদের মৌন মিছিল। কালের খবর

আহমেদ সাজু (সখীপুর) টাঙ্গাইল, কালের খবর :

টাঙ্গাইলের সখীপুর প্রেসক্লাবের সাংবাদিকরা মৌন মিছিল করেছে। রোববার বিকেলে তারা এ কর্মসূচি পালন করে। টাঙ্গাইল-৮ (সখীপুর- বাসাইল) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এড.জোয়াহেরুল ইসলামের গণসংবর্ধনা নিয়ে প্রথম আলোতে সংবাদ প্রকাশের জের ধরে সংসদ সদস্যের অনুসারীরা আজ দুপুরে প্রেসক্লাবের সভাপতি ও প্রথম আলোর প্রতিনিধি ইকবাল গফুরের কুশপুত্তলিকা দাহ করে। এর প্রতিবাদে রোববার বিকেলে সখীপুর প্রেসক্লাবের আয়োজনে মৌন মিছিল কর্মসূচি পালন করে। মিছিলে প্রেসক্লাবের সাবেক সভাপতি শাকিল আনোয়ার, সহ-সভাপতি ফজলুল হক বাপ্পা, তাইবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মামুন হায়দার, এনামুল হক, সাধারণ সম্পাদক সাজ্জাদ লতিফসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেয়।

জানা যায়, গতকাল শনিবার দৈনিক প্রথম আলোতে “শিক্ষকের টাকায় সংবর্ধনা” শিরোনামে তথ্যভিত্তিক ও বস্তুনিষ্ঠ একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর সংসদ সদস্যের অনুসারীরা বিক্ষুব্ধ হয়ে সখীপুর মুখতার ফোয়ারা চত্বরে প্রতিবাদ সভা ও সাংবাদিকের কুশপুত্তলিকা দাহ করে। প্রেস ক্লাবের সভাপতির বিরুদ্ধে সংসদ সদস্যের অনুসারীরা এ ধরনের ন্যাক্কারজনক কর্মসূচি পালন করায় সখীপুর প্রেসক্লাব বেলা ১ টায় জরুরি সভা ডাকেন। সভায় সংসদ সদস্যের অনুসারীদের প্রতি নিন্দা জ্ঞাপন করা হয়। এবং আজ থেকে সংসদ সদস্যের সব ধরনের অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেওয়া হয় এবং নানা কর্মসূচি হাতে নিয়েছেন প্রেস ক্লাব।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com