বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
কালের খবরে সংবাদ প্রকাশের পরই কিশোর গ্যাং লিডার বাট্টু গ্রেফতার। কালের খবর

কালের খবরে সংবাদ প্রকাশের পরই কিশোর গ্যাং লিডার বাট্টু গ্রেফতার। কালের খবর

মিরপুর (ঢাকা ) প্রতিনিধ, কালের খবর :
রাজধানীর পল্লবীর কিশোর গ্যাং লিডার বাট্টুকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে ডাকাতির প্রস্তুতির মামলায় তাকে গ্রেফতার করা হয়।

কিশোর গ্যাং লিডার বাট্টুকে নিয়ে গতকাল (বুধবার) রাতে কালের খবরের অনলাইনে ‘কিশোর গ্যাং লিডার বাট্টুর অপকর্মে দিশেহারা পল্লবীবাসী’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদন প্রকাশের পর রাতেই বাট্টুকে গ্রেফতার করে পল্লবী থানা পুলিশ।

পল্লবী থানার ওসি বিষয়টি নিশ্চিত করে বলেন, ডাকাতির প্রস্তুতির মামলায় বুধবার রাতে বাট্টুকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বাট্টুর আসল নাম সজীব। দেখতে খর্বাকার ও বেঁটে হওয়ায় স্থানীয়দের কাছে বাট্টু নামেই পরিচিত। এক সময়ের পেশাদার ছিনতাইকারী বাট্টুর কিশোর গ্যাংয়ে ৩০-৪০ জন সদস্য রয়েছেন। এরা মাদক, চুরি, ছিনতাই, মারামারিসহ বিভিন্ন অপকর্মে জড়িত। এদের আস্তানা পল্লবীর লাল মাঠ। বাট্টুর অপকর্মে দিশেহারা পল্লবীর ১২ নম্বরের স্থানীয়রা। তার বিরুদ্ধে মাদক, চুরি, ছিনতাই, দস্যুতাসহ একাধিক মামলা রয়েছে পল্লবী থানায়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com