বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
বিটিআরসির তরঙ্গ নিলাম থেকে সরকারের আয় ৫২৬৮.৫১ কোটি টাকা

বিটিআরসির তরঙ্গ নিলাম থেকে সরকারের আয় ৫২৬৮.৫১ কোটি টাকা

কালের খবর প্রতিবেদক : চতুর্থ প্রজন্মের (ফোরজি) ইন্টারনেট সেবা চালু করতে বাড়তি তরঙ্গের জন্য স্পেকট্রাম বরাদ্দের নিলাম শেষ হয়েছে। বিটিআরসির তরঙ্গ নিলাম থেকে সরকারের আয় ৫২৬৮.৫১ কোটি টাকা।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) আয়োজনে মঙ্গলবার রাজধানীর ঢাকা ক্লাবে এ নিলাম আনুষ্ঠিত হয়।
২১০০ মেগাহার্টজ এবং ১৮০০ মেগাহার্টজের জন্য তরঙ্গ নিলাম অনুষ্ঠিত হয়েছে। মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন ও বাংলালিংক নিলামে অংশ নিয়েছে।
তরঙ্গ নিলামে ১৮০০ মেগাহার্জ ব্যান্ডে ৫ মেগাহার্জ তরঙ্গ কিনেছে গ্রামীণফোন। গ্রামীণফোনের এখন তরঙ্গ বেড়ে দাঁড়ালো ৩৭ মেগাহার্জ।
বাংলালিংক কিনেছে ২১০০ মেগাহার্জ ব্র্যান্ডে ৫ মেগাহার্জ তরঙ্গ এবং ১৮০০ মেগাহার্জ ব্র্যান্ডে ৫.৬ মেগাহার্জ তরঙ্গ।

নিলাম পরিচালনা করেন বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাসিম পারভেজ। এসময় উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার এবং বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।
বিটিআরসি চেয়ারম্যান বলেন, ‘টেলিকম অপারেটরগুলো এই তরঙ্গ বরাদ্দের মাধ্যমে ফোরজি নেটওয়ার্ক বাড়াতে একধাপ এগিয়ে গেল। আমরা ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠানিকভাবে অপারেটরগুলোকে তরঙ্গ বরাদ্দের অনুমতি দেবো। আশা করছি তাঁরা ২১ ফেব্রুয়ারি থেকে দেশে ফোরজি নেটওয়ার্ক চালু করার কাজ শুরু করতে পারবে।’
মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘আজ একটি ঐতিহাসিক দিন। দেশে ফোরজি নেটওয়ার্ক চালু হওয়ার দ্বার প্রান্তে পৌঁছেছি আমরা। আশা করছি, টেলিকম অপারেটরগুলো গ্রাহক সেবার মান বাড়াতে দেশে জুড়ে তাদের শক্তিশালী নেটওয়ার্ক চালু করবে।’
তরঙ্গ কেনার পর মোবাইল ফোন অপারেটরগুলো সেবার মান বাড়াতে পারবে বলে মনে করছে নিয়ন্ত্রক সংস্থা।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com