শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
ডেমরা থেকে অপহৃত কিশোরী মিরপুরে উদ্ধার গ্রেফতার ১

ডেমরা থেকে অপহৃত কিশোরী মিরপুরে উদ্ধার গ্রেফতার ১

রাজধানীর ডেমরা থেকে অপহৃত কিশোরীকে ঢাকার মিরপুর এলাকা থেকে উদ্ধার করেছে ডেমরা থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে মেয়েটিকে উদ্ধার করার সময় অপহরণকারী মোকছেদ আহম্মেদ রাতুলকে (২৪) গ্রেফতার করা হয়েছে। ওই দিন দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এদিকে অপহৃত মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসার জন্য পাঠায় পুলিশ।

এ ঘটনায় মেয়েটির বাবা ডেমরা থানায় অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে মামলা করেন। অভিযুক্তরা হলেন- মিরপুর-১ এলাকার জাহাঙ্গীর আলম রতনের ছেলে রাতুল (২৪), তার মা মমতাজ বেগম (৩৮) ও একই এলাকার আব্দুল করিম ওরফে নান্নু (৫০)।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আমিরুল শেখ বলেন, তিন মাস আগে পরিবারসহ মিরপুরে থাকাকালে মেয়েটি মিরপুর আইডিয়াল স্কুলে পড়াশোনা করত। তখন স্কুলে যাওয়া আসা পথে মেয়েটিকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত রাতুল। এ ঘটনা মেয়েটির বাবা রাতুলের মাকে জানালে তিনি তার ছেলেকে শাসন না করে উলটো হুমকি দেন। ২৬ এপ্রিল সকালে ডেমরার বাসা থেকে প্রাইভেট পড়তে গেলে মাহমুদনগর এলাকা থেকে পূর্ব পরিকল্পিতভাবে মেয়েটিকে অপহরণ করে অভিযুক্তরা

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com