বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
আগামী রবিবার প্রশ্নপত্র ফাঁসের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত

আগামী রবিবার প্রশ্নপত্র ফাঁসের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত

কালের খবর :

প্রশ্নপত্র ফাঁস হয়েছে কি না সে বিষয়টি পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন প্রশ্ন ফাঁস মূল্যায়ন কমিটির আহ্বায়ক কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আলমগীর।

তিনি বলেন, মিডিয়ায় ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যেসব তথ্য এসেছে সেগুলো নিয়ে কাজ করা হচ্ছে।

এ বিষয়ে আগামী রবিবার আবারো সভায় বসে প্রশ্ন ফাঁস মূল্যায়ন কমিটি একটি সুপারিশ চূড়ান্ত করবে।
আজ রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রশ্ন ফাঁস মূল্যায়ন কমিটির জরুরি সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
মো. আলমগীর বলেন, অনেক সময় বাতিল করলে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে শিক্ষার্থীরা। দেখা যেতে পারে, প্রশ্ন পেয়েছে পাঁচ মিনিট আগে, দশ মিনিট আগে। ওই প্রশ্ন পেয়ে হয়তো বেশি প্রস্তুতি নিতে পারে নি। আবার হতে পারে বেশ আগে হয়েছে, তারা প্রস্তুতি নিতে পেরেছে কিন্তু তাদের সংখ্যা পাঁচ হাজার কিংবা দশ হাজার শিক্ষার্থী। অথচ পরীক্ষার্থী ২০ হাজার।

তিনি বলেন, আজ কমিটি গঠনের কাগজ পাওয়ার পর প্রথম সভা ডাকা হয়েছে। সেখানে তথ্য-উপাত্ত সংগ্রহের দায়িত্ব ভাগাভাগি করে নেওয়া হয়েছে।

আসলেই ফাঁস হয়েছে কি না এ সমস্ত হিসেব নিকাশ করে আমরা একটা প্রতিবেদন দিবো।
উল্লেখ্য, গত এক সপ্তাহ আগে প্রশ্ন ফাঁস সংক্রান্ত যাচাই-বাছাই ও মূল্যায়ন কমিটি গঠন করা হলেও গত বৃহস্পতিবার বিকেলে ই-মেলে কমিটি গঠনের কাগজ পাঠানো হয়েছে। আজ রবিবার সে কাগজ পাওয়ায় পর এ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com