বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : অধ্যাপক মামুন মাহমুদ। কালের খবর খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর
বিএফইউজে সভাপতিকে হেনস্তায় সাংবাদিক নেতৃবৃন্দের নিন্দা। কালের খবর

বিএফইউজে সভাপতিকে হেনস্তায় সাংবাদিক নেতৃবৃন্দের নিন্দা। কালের খবর

ফেনীর সোনাগাজীতে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সভাপতি এম আবদুল্লাহ পুলিশি হেনস্তার শিকার হওয়ার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ। তারা এ ঘটনাকে গণমাধ্যম ও গণতন্ত্রের জন্য অশনি সংকেত হিসেবে উল্লেখ করেছেন।

আজ বুধবার বিএফইউজের সিনিয়র সহ-সভাপতি মোদাব্বের হোসেন ও মহাসচিব নুরুল আমিন রোকন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম এক যুক্ত বিবৃতিতে বলেন, পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দিতে বিএফইউজে সভাপতি এম আবদুল্লাহ মঙ্গলবার সোনাগাজীতে এক বোনের বাড়িতে যান। সেখানে তার আরো কয়েকজন বোন পরিবার নিয়ে বেড়াতে আসেন। বিকেলের দিকে সেই বাড়িতে পুলিশ হানা দিয়ে সাংবাদিক নেতা আবদুল্লাহসহ কয়েকজনকে থানায় নিয়ে যান। এ সময় এম আবদুল্লাহ নিজের পরিচয় দিলেও পুলিশ কর্ণপাত করেনি। প্রায় ছয় ঘণ্টা থানায় আটকে রেখে মধ্যরাতে এম আবদুল্লাহ ও তার এক বোনকে ছেড়ে দেয় পুলিশ।

নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক নেতা এম আবদুল্লাহ একজন প্রথিতযশা সাংবাদিক। তিনি দৈনিক আমার দেশ পত্রিকার ডেপুটি এডিটর ছিলেন। বর্তমানে দেশনিউজ ডট নেট-এর সম্পাদক। তাকে হেনস্তার বিষয়টি হাল্কা করে দেখার অবকাশ নেই। এ ঘটনায় স্পষ্ট হয়েছে যে, পারিবারিক অনুষ্ঠানও এখন আর নিরাপদ নয়। এর মাধ্যমে দেশে ব্যক্তি ও বাক-স্বাধীনতা কোন পর্যায়ে রয়েছে, তা সহজেই অনুমেয়। বিবৃতিতে অনতিবিলম্বে সাংবাদিক নেতাকে হেনস্তার ঘটনার সুষ্ঠু তদন্ত করার মাধ্যমে স্বাধীন সাংবাদিকতার সুস্থ পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়। বিজ্ঞপ্তি

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com