বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
বাঘারপাড়ায় মরহুম আতিয়ার রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শেষ হলো প্রথম রাউন্ড। কালের খবর

বাঘারপাড়ায় মরহুম আতিয়ার রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শেষ হলো প্রথম রাউন্ড। কালের খবর

বাঘারপাড়া থেকে সাঈদ ইবনে হানিফ, কালের খবর : যশোরের বাঘারপাড়ায় মরহুম আতিয়ার রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ ম্যাচে খুলনা – রুপক ফুটবল একাদশের কাছে( ৪- ৩) গোলে হারলো যশোর আলোকিত জয়ন্তা ফুটবল একাদশ। ২৯ শে অক্টোবর বিকালে উপজেলার বাগডাংগা মাধ্যমিক বিদ্যালয় মাঠে – অনুষ্ঠিত ৮ – দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ ম্যাচের এই খেলাটি উদ্বোধন করেন, বিশিষ্ট সমাজ সেবক ইসমাইল হোসেন মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাসুয়াড়ী ইউনিয়নের( নৌকা) মনোনিত চেয়ারম্যান প্রার্থী আল হাজ্ব আমিনুর রহমান সরদার। এসময় উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক মশিয়ার রহমান, বিশিষ্ট সমাজ সেবক গোলাম ছরোয়ার, সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ মোল্লা, ইউপি সদস্য সুলতান মাহমুদ রাজা, মোহাম্মদ আলী, ইউপি সদস্য (প্রার্থী) মামুন কবির মিঠু, বিপ্লব হোসেন মোল্লা, শরিফুল ইসলাম, ছাত্রলীগ নেতা আব্দুল আওয়াল সহ স্থানীয় গন্যেমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলার শুরুতে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে নির্দিষ্ট সময়ে গোল শূন্যে অবস্থায় খেলা শেষ হয়। ফলে সরাসরি ট্রাইব্রেকারে যাওয়ার নির্দেশ দেয় রেফারি। উভয় দলের পঁচটি শটের মধ্যে আলোকিত জয়ন্তা (যশোর) একাদশ দুটি মিস করে এবং খুলনা – রুপক একাদশ একটি মিস করে যার ফলে এক গোলের ব্যাবধানে এগিয়ে থেকে খুলনা – রুপক একাদশ চলে যায় দ্বিতীয় রাউন্ডে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com